ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে”- ‘মনের চোখ’ বলতে বক্তা কী বুঝিয়েছেন? বক্তার মতে মনের চোখ কীভাবে ফুটতে থাকে

সৈয়দ মুজতবা আলী তাঁর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের ‘বই কেনা’ রচনায় লেখক আনাতোল ফ্রাঁসের বক্তব্যকে তুলে ধরেছেন। ফ্রাঁসের মনে হয়েছে, আমাদের দুটি চোখের পরও অসংখ্য চোখ সৃষ্টি করা সম্ভব। তবে সেই চোখ আমাদের অন্তরের চোখ, উপলব্ধির চোখ বা অন্তঃদৃষ্টি। যার সাহায্যে দিগন্তবিস্তৃত পৃথিবীর সৌন্দর্য, রহস্য এবং বিভিন্ন বিষয়কে দেখতে পাই বা উপলব্ধি করতে পারি।

বক্তা ফাঁসের মতে, দুটি চোখ তাঁর জন্মগত যার দ্বারা আমরা একবারে কেবল একটি অংশকে দেখতে পাই। কিন্তু সমগ্র পৃথিবীর চারিদিকের সৌন্দর্য উপলব্ধির জন্য মনের চোখ সৃষ্টি করতে হয় আর এই মনের চোখ সৃষ্টি সম্ভব হয় নানা জ্ঞান-বিজ্ঞান আয়ত্ত করার ওপর ভিত্তি করে।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment