পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন বা কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো

পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন বা কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।
পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন বা কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।
পশ্চিম ভারতে মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, নাগপুর অঞ্চলে এবং গুজরাটের আমেদাবাদ, সুরাট অঞ্চলে সবচেয়ে বেশি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এ ছাড়াও মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র অঞ্চলে এই শিল্প বিকশিত হয়েছে। এর কারণগুলি হল–

কাঁচামালের সহজলভ্যতা : 

মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের কৃয়মৃত্তিকা অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়। ব্যাসল্ট লাভাগঠিত কৃয়মৃত্তিকা অঞ্চলটি সর্বশ্রেষ্ঠ কার্পাস উত্তোলক অঞ্চল হওয়ায় কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। 

আর্দ্র জলবায়ু : 

আরব সাগরের আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাব থাকায় গুজরাট ও মহারাষ্ট্র অঞ্চলে অধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, কারণ আর্দ্র আবহাওয়ায় সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 

বিদ্যুৎশক্তির প্রাচুর্য: 

ভিরা, ভিবপুরী, খোপালি, উকাই প্রভৃতি জলবিদ্যুৎকেন্দ্র এবং টুম্বে, নাসিক, ধুবরান প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র ও কাকরাঝাড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনে সাহায্যে করেছে। 

উন্নত পরিবহণ ব্যবস্থা: 

পশ্চিম রেলপথের অবস্থান, কোঙ্কন রেলপথের সম্প্রসারণ, জাতীয় সড়ক 3, 4, 6, 7, ৪-এর দ্বারা উন্নত যোগাযোগ ব্যবস্থা কার্পাস বয়ন শিল্পের বিকাশে সাহায্যে করেছে। 

বন্দরের নৈকট্য: 

ভারতের পশ্চিমে উপকূলে মুম্বাই, কান্ডালা, সুরাট, পোরবন্দর, জওহরলাল নেহেরু বন্দর, ওখা প্রভৃতি বন্দরের মাধ্যমে কাঁচামাল, যন্ত্রপাতি আমদানি ও বস্ত্র রপ্তানির সুবিধা রয়েছে। 

মূলধন 

স্থানীয় পার্সি, গুজরাটি ও ভাটিয়া শিল্পপতিদের মূলধন বিনিয়োগ এবং বিভিন্ন অর্থলগ্নি সংস্থার (LIC, IDBI প্রভৃতি) অর্থের জোগান পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনে সাহায্য করেছে। 

সুলভ ও দক্ষ শ্রমিক : 

মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ অঞ্চল কৃষিতে অনুন্নত হওয়ায় সুলভে প্রচুর শ্রমিক পাওয়া যায়। এ ছাড়া সুরাট, ভোপাল প্রভৃতি অঞ্চলের প্রান্তিক কৃষিজীবীরা কার্পাস বয়ন শিল্পে কাজ করে। 

চাহিদা : 

পশ্চিম ভারতের মুম্বাই, আমেদাবাদ, সুরাট, পুনে প্রভৃতি ঘন জনবসতিপূর্ণ শহরগুলিতে কার্পাসবস্ত্রের বিপুল চাহিদা রয়েছে, যা এই শিল্পের কেন্দ্রীভবন ঘটাতে সাহায্য করেছে।
আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment