“চাল আজ আর পাতি হবে নানে দেহিসখেন”-অংশটির উৎস নির্ণয় করো। অংশটি চলিত বাংলায় লেখো। অংশটির তাৎপর্য আলোচনা করো।
“আর শুয়ে থাকলি ওদিকি আবার সব গোলমাল হয়ে যাবেনে”-অংশটি কোথা থেকে সংগৃহীত? কে, কাকে এ কথা বলেছে? এ কথা বলার কারণ আলোচনা করো।
“তিনি স্থির করলেন, এদের একটা শিক্ষা দিতে হবে”- কে স্থির করলেন শিক্ষা দিতে হবে? তিনি কাকে, কী শিক্ষা দিয়েছিলেন?
“কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, শেলফ তো আর সে কায়দায় যোগাড় করতে পারিনে”- কে, কাকে এ কথা বলেছেন? বক্তা তাঁর লাইব্রেরিটা কোন্ কায়দায় গড়ে তুলেছেন? শেলফ জোগাড় করতে না পারার কারণ কী?
“তবে একখানা ভাল বই দিলে হয় না?”- কে, কাকে এরূপ মন্তব্য করেছে? বক্তা কোন্ প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছেন? উত্তরদাতা প্রশ্নের উত্তরে কী জানিয়েছেন?
“সে ঝুঁকিটা নিতে নারাজ। এক্সপেরিমেন্ট করতে নারাজ”- এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? কীসের ঝুঁকি বা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে? নারাজ কেন?