অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা
![]() |
|
অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা
|
অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা
- ১৯২১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সর্বপ্রথম বঙ্গবাসী ও বিদ্যাসাগর কলেজের সহস্রাধিক ছাত্র ক্লাস বয়কট করে। তাদের দেখাদেখি একে একে রিপন, সিটি, স্কটিশচার্চ এবং সাউথ সুবার্বন কলেজের ছাত্ররা এই আন্দোলনে সামিল হয়। বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত কণ্ঠে নিয়ে তারা কলকাতার রাজপথে মিছিল বের করে। ১৪ থেকে ১৮ই জানুয়ারির মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কলকাতার অন্তত পাঁচটি ছাত্রসভায় ভাষণ দিয়ে ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠান বয়কটের নির্দেশ দেন। তিনি বলেন- “গোলামখানা ছেড়ে দাও- Education may wait but Swaraj can not”। ১৯২১-এর ২০ জানুয়ারি ‘স্বরাজ’-এর দাবিতে কলকাতার সব স্কুল কলেজে সর্বাত্মক ধর্মঘট হয়। প্রায় তিন হাজার ছাত্র ধর্মঘট করে শ্রদ্ধানন্দ পার্কে জমায়েত হয়। তারা শপথ গ্রহণ করে যে, স্বরাজ অর্জন না করে তারা আর কলেজে ফিরবে না। বাংলার অবিসংবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এই সভায় উপস্থিত হয়ে ছাত্রদের অভিনন্দন জানিয়ে বলেন যে, “বাংলার ছাত্রসমাজ, আমি তোমাদের নমস্কার করি।”
- ১৯২১ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতায় ‘জাতীয় কলেজ ‘প্রতিষ্ঠিত হয়। এ সময়েই প্রতিষ্ঠিত হয় কাশী বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ প্রভৃতি শিক্ষায়তন। বিহারে প্রায় ৬০০ প্রাথমিক ও মাধ্যমিক জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত হয় প্রায় ১৩৭টি বিদ্যালয়। এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন আচার্য নরেন্দ্র দেব, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপৎ রায়, সুভাষচন্দ্র বসু-র মতো মানুষেরা।
- সেদিন হাজার হাজার ছাত্র স্কুল-কলেজ ত্যাগ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনের অবসানে অনেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যায়, আবার অনেকে স্থায়ীভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হয়। এই সময় থেকে স্থায়ীভাবে ‘স্বেচ্ছাসেবক বাহিনী’ গঠিত হতে শুরু করে।
আইন অমান্য আন্দোলন (১৯৩০-৩৪ খ্রিঃ)
গান্ধিজির ডান্ডি অভিযান (১২ মার্চ, ১৯৩০) এবং ডান্ডি উপকূলে লবণ আইন ভঙ্গ (৬ই এপ্রিল, ১৯৩০), ভগৎ সিং -সুখদেব ও রাজগুরুর ফাঁসি (১৯৩১ খ্রিঃ), দীনেশ গুপ্ত- রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি, আন্দামান বন্দীদের মুক্তি, হলওয়েল মনুমেন্ট অপসারণ প্রভৃতি বিষয়ে হরতাল, বিক্ষোভ বা আন্দোলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারত ছাড়ো আন্দোলন
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট
