![]() |
| উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলির ভূমিকা কী ছিল? |
ভূমিকা
ভার্সাই সন্ধির শর্ত
[১] অনুদার ব্যবহার: বিভিন্ন শর্তাবলি সম্পর্কে জার্মান প্রতিনিধিদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে তাঁদের এই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। ‘ভার্সাই সন্ধি-পত্রে’ জার্মানিকে যুদ্ধের মূল অপরাধী সাব্যস্ত করে জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করা হয়।
[২] ভৌগোলিক শর্ত: ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্ত অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন, বেলজিয়ামকে ইউপেন ও মেলমেডি এবং পোল্যান্ডকে পোসেন ও পশ্চিম প্রাশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়াও জার্মানির বিভিন্ন শহর, বন্দর, খনিজ সমৃদ্ধ অঞ্চল এবং উপনিবেশগুলি মিত্রশক্তিকে ছেড়ে দিতে জার্মানিকে বাধ্য করা হয়।
[৩] অর্থনৈতিক শর্ত: ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্ত হিসেবে জার্মানিকে ৬৬০ কোটি পাউন্ড নগদ অর্থ, বহু বাণিজ্য জাহাজ এবং শিল্প ও খনিজসমৃদ্ধ সার উপত্যকা মিত্রপক্ষকে দিতে বাধ্য করা হয়।
[৪] সামরিক শর্ত : ভার্সাই সন্ধির সামরিক শর্ত অনুসারে জার্মানির জল, স্থল ও বিমানবাহিনী ভেঙে দিয়ে সামরিক দিক থেকে তাকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সে আর কোনোদিনই শক্তিশালী দেশ হয়ে উঠতে না পারে।
ভার্সাই সন্ধির শর্তাবলি জার্মান জাতির মনে প্রবল ক্ষোভ সৃষ্টি করে। এর ফলে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলেও তার ভিত্তি ছিল শিথিল। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা জার্মানিতে পাকাপোক্ত হয়ে ওঠেনি।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
