উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো

উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো
উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো।

উদ্ভিদ হরমোনের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগগুলি হল

① বীজবিহীন ফল উৎপাদন: নিষেকের পূর্বেই অর্থাৎ পরাগযোগ ও নিষেক ছাড়া ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন (IBA, IAA) প্রয়োগ করে বীজবিহীন এবং আয়তনে বড়ো ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এই সব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙুর, টম্যাটো, কলা ইত্যদি উল্লেখযোগ্য।

② শাখাকলমে মূল সৃষ্টি: শাখাকলমের দ্বারা বংশবিস্তারের সময় নানা কৃত্রিম হরমোন প্রয়োগ করে কলমে তাড়াতাড়ি মূল সৃষ্টি করা হয়। গোলাপ, জবা, বেল ইত্যাদি ফুলগাছ এবং আম, লেবু, পেয়ারা ইত্যাদি ফলের গাছের শাখাকলম (cutting) তৈরি করার সময় IBA ও NAA বিশেষভাবে ব্যবহৃত হয়।

③ আগাছা নির্মূল: ধান, গম, যব ইত্যাদির ক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ অর্থাৎ আগাছা নির্মূল করার জন্য 2, 4-D, MCPAA (মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড) প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়। কারণ কৃষিকার্যে আগাছাগুলি হল বাঞ্ছিত উদ্ভিদের প্রধান শত্রু।

④ ক্ষতস্থান পূরণ: চা, পাতাবাহার, আপেল, নাসপাতি ইত্যাদি গাছের ডাল ছাঁটার পর বেশি ঘনত্বের কৃত্রিম অক্সিন অর্থাৎ IAA (1%) দ্রবণ ছিটিয়ে উক্ত গাছগুলোর কাটা অংশের ক্ষতস্থান মেরামত করা হয়। এর ফলে ক্ষতস্থান রোগসৃষ্টিকারী জীবাণুর দ্বারা সংক্রমিত হতে পারে না।

⑤ উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ: কৃত্রিম হরমোনের (2, 4-D, NAA) দ্রবণ ছিটিয়ে উদ্ভিদের নানান অপরিণত অঙ্গের (যেমন-পাতা, মুকুল, ফুল, ফল ইত্যাদি) অকালমোচন রোধ করা হয়।

⑥ অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা: কৃত্রিম জিব্বেরেলিন প্রয়োগের দ্বারা বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে দ্রুত অঙ্কুরোদ্গম ঘটানো হয়।

⑦ মুকুলোদ্গম বিলম্বিত করা: অ্যাবসাইসিক অ্যাসিড প্রয়োগ করে আলু, পেঁয়াজ ইত্যাদির মুকুলোদ্গম বিলম্বিত করা হয়।

৪ ফল ধরতে সহায়তা করা: আনারস, লেবু, আপেল ইত্যাদি গাছে কৃত্রিম হরমোন ছিটিয়ে গাছের ফল ধারণ ক্ষমতাকে ত্বরান্বিত করা হয়।

⑨ ফলের বৃদ্ধি ও পরিপক্কতা: IBA বা 2,4-D নামক কৃত্রিম হরমোন প্রয়োগ করে বিভিন্ন রকম ফলের আয়তন বৃদ্ধি ও পরিপক্বতা নিয়ন্ত্রণ করা হয়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

⑩ পুষ্প পরিস্ফুটনের নিয়ন্ত্রণ: কৃত্রিম হরমোন (প্রধানত NAA) প্রয়োগ করে উদ্ভিদের পুষ্পমুকুলের পরিস্ফুটন ত্বরান্বিত করা হয়। জিব্বেরেলিন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদের প্রথম বছর ফুল উৎপন্ন করা হয়।

(11) জরা রোধ: সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে উদ্ভিদের জরা বিলম্বিত করা হয়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
দশম শ্রেণি জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর Click here
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
উদ্ভিদ হরমোনের শ্রেণিবিভাগ করো। ফ্লোরিজেন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিনের কাজ লেখো Click here
অক্সিনের উৎস উল্লেখ করো। উদ্ভিদদেহে অক্সিনের প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো Click here

Leave a Comment