কনফুসিয়াসবাদের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো

কনফুসিয়াসকে বলা যায় চিনের প্রথম নীতিবাদী। চিনা শাসক শ্রেণির কাছে এই কালজয়ী দার্শনিক ছিলেন এক অসামান্য শিক্ষক ও পথপ্রদর্শক। তাঁর মতবাদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি নিম্নরূপ-
কনফুসিয়াসবাদের ইতিবাচক প্রভাব
কনফুসিয়াসবাদের ইতিবাচক প্রভাবগুলি হল-
(1) পাশ্চাত্যে প্রভাব: প্রখ্যাত চিনা দার্শনিক কনফুসিয়াসের মতাদর্শ ও বাণীগুলি তাঁর শিষ্যরা সংকলন করে রাখেন। এগুলি পরবর্তীতে ইউরোপের বিভিন্ন ভাষায় অনূদিত হলে, তা সেখানকার মনীষীদের গভীরভাবে প্রভাবিত করেছিল। যেমন-
- কনফুসিয়াসের আদর্শে প্রভাবিত হয়েছেন বিশিষ্ট জার্মান দার্শনিক গটফ্রিড উইলহেম লিবনিজ (Gottfried Wilhelm Leibniz) I লিবনিজের দর্শনের সারাংশ এবং কয়েকটি উপাদান কনফুসীয়বাদ থেকে গৃহীত হয়।
- প্রখ্যাত ফরাসি লেখক, দার্শনিক ও ইতিহাসবিদ ভলতেয়ার (Voltaire)-ও কনফুসীয়বাদ থেকে শিক্ষা নিয়েছেন। তিনি কনফুসিয়াসের যুক্তিবাদের ধারণা লাভ করেন এবং একে খ্রিস্ট ধর্মের নীতির বিকল্প হিসেবে মনে করেন।
(2) প্রাচ্যে প্রভাব: প্রাচ্যেও কনফুসীয়বাদের প্রভাব ছিল যথেষ্ট। যথা-
- সপ্তদশ শতকের শেষার্ধে চিনে বসবাসকারী তুই মুসলিমদের মধ্যে কনফুসীয় ও ইসলামি আদর্শের সমন্বয়ে হান কিতাব নামে এক সাহিত্য সৃষ্টি হয়।
- প্রখ্যাত পণ্ডিত লিউ ঝি (Liu Zhi) তাঁর লেখায় ইসলামের সঙ্গে কনফুসীয় ও তাওবাদের সমন্বয়ের দাবি করেছিলেন।
কনফুসীয়বাদের নেতিবাচক প্রভাব
কনফুসীয় মতাদর্শের কিছু নেতিবাচক প্রভাবও বর্তমান যথা-
(1) সমাজকাঠামো: কনফুসিয়াস মতবাদে এমন একপ্রকার সমাজকাঠামোকে সমর্থন করা হয়, যেখানে উচ্চ-নিম্ন স্তরবিন্যাস বর্তমান। অর্থাৎ, সমাজে কিছু মানুষ অন্যদের থেকে উচ্চতর স্থানে অবস্থান করে। এই ধারণা বৈষম্যকে ইন্ধন দিয়ে থাকে।
(2) ব্যক্তিস্বাধীনতা: কনফুসীয়বাদে পারিবারিক ও সামাজিক দায়িত্বের উপর গুরুত্ব আরোপিত হয়েছে। ফলে ব্যক্তিস্বাধীনতার ক্ষেত্রটি হয়েছে সীমাবদ্ধ। বিখ্যাত চিনা লেখক ও কূটনীতিবিদ হু সিহ (Hu Shih) যথার্থই কনফুসিয়াসবাদকে গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার বিরোধী বলে অভিহিত করেছেন।
(3) নারীর মর্যাদা: কনফুসীয়বাদে নারীদের মর্যাদা পুরুষের নিম্নে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালের কনফুসীয়পন্থীরা নারীদের জন্য নানান আচরণবিধি তৈরি করেছিলেন, যেগুলি আদতে নারীর অধিকারকেই ক্ষুণ্ণ করেছে।
(4) রাজার স্বৈরাচারিতা: কনফুসীয়বাদ ঐতিহ্যগতভাবে রাজার শাসনকে সমর্থন করায় রাজতান্ত্রিক স্বৈরাচার এবং জনগণের অধিকার লঙ্ঘনের পথ আরও উন্মুক্ত হয়ে গেছে।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
মূল্যায়ন
অবশ্য সীমাবদ্ধতা থাকলেও বলা যায় যে, প্রথাগত অর্থে কনফুসীয়পন্থা কোনও ধর্ম নয়। এই পন্থা আসলে একটি দর্শন। The Morals of Confucius: A Chinese Philosopher নামক ইংরেজি গ্রন্থে তাঁর দর্শন প্রসঙ্গে লেখা হয়েছে- এটি (কনফুসীয়বাদ) অসীম মহিমান্বিত, কিন্তু একইসঙ্গে ব্যাবহারিক ও বিচক্ষণতাসম্পন্ন, যে বিচক্ষণতা মানবিক যুক্তিবোধ থেকে উৎসারিত হয়েছে।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট