“তবে একখানা ভাল বই দিলে হয় না?”- কে, কাকে এরূপ মন্তব্য করেছে? বক্তা কোন্ প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছেন? উত্তরদাতা প্রশ্নের উত্তরে কী জানিয়েছেন?

সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ রচনায় একটি গল্পের মধ্যে দোকানদার এক ক্রেতা স্ত্রীলোককে এরূপ মন্তব্য করেছেন।

এক স্ত্রীলোক তার স্বামীর জন্মদিন উপলক্ষ্যে একটি উপহার কিনতে দোকানে আসে কিন্তু অনেক কিছু দেখার পরও তার কিছুই পছন্দ হল না। তখন দোকানদার ব্যক্তি স্ত্রীলোকটিকে এরূপ মন্তব্য করেছেন।

স্ত্রীলোকটি তার স্বামীর জন্মদিনের উপহার পছন্দ করতে না পারায় দোকানদার তাকে বলেন, সে উপহার হিসেবে একটি বই দিলে ভালো হয়। কিন্তু ওই স্ত্রীলোকটি জানিয়েছে যে, তাঁর স্বামীর একটি বই আছে। সুতরাং, বই দেওয়া যাবে না। আসলে লেখক হাস্যরসাত্মক গল্পটির মাধ্যমে বাঙালির বই কেনার প্রতি অনীহাকে তুলে ধরতে চেয়েছেন।

আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment