![]() |
| “দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে।”-কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। |
উচ্ছব নাইয়া যে বাদা অঞ্চলে বাস করত সেখানে বারোমাস ভাতের অভাব। গেঁড়ি-গুগলি খেয়ে, শাকপাতা খেয়ে, কখনও সিকিপেটা-আধপেটা খেয়ে দিন কাটাতে হত। এর সঙ্গে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো দেখা দেয় ধানের মড়ক-“ধানে গোছ আসার আগেই ধানগাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে।” ফলে উচ্ছবের মতো মানুষদের মাথায় হাত পড়ে। এরপর এক প্রলয়ংকরী রাত্রে ঝড়বৃষ্টির প্রকোপে মাতলা নদী এসে উচ্ছবের কাঁচাঘর-বউ-ছেলে-মেয়ে সব ভাসিয়ে নিয়ে যায়। নিঃস্ব উচ্ছব বাহ্যজ্ঞান শূন্য হয়ে পাগলের মতো নিজের পরিবারকে খুঁজতে থাকে। একসময় যখন সংবিৎ ফেরে তখন ত্রাণের খাবারও শেষ। ভাতের খিদে এবার তাকে তাড়া করে। সে যেন প্রেত হয়ে ওঠে।
ভাত খাওয়ার আশায় উচ্ছব বাসিনীর সহায়তায় কলকাতার বড়োবাড়িতে আসে। সেখানে ভাতের ছড়াছড়ি দেখে তার বিস্ময়ের সীমা নেই। কিন্তু সে বাড়িতে বড়োকর্তা মরণাপন্ন। তাই সবাই কাজ বুঝে নিতে ব্যস্ত। এতদিনের অভুক্ত উচ্ছব হোমের জন্য দু-মণ কাঠ কেটে ফেলে। ফুটন্ত ভাতের গন্ধ তার স্নায়ুকে টানটান করে দেয়। কিন্তু এরপরও তান্ত্রিকের নতুন বিধান-“সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও।” ফলে অভুক্ত উচ্ছব ভাতের অপেক্ষায় খিদে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে দেখে ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। বুড়ো কর্তা মারা যাওয়ায় সমস্ত রান্না অশুচি বলে ফেলে দেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে সে ইতিকর্তব্য স্থির করে নেয়। বাসিনীর হাত থেকে ভাতের বড়ো ডেকচি নিয়ে সে দৌড় শুরু করে। সংস্কারবশত বাসিনী নিষেধ করতে গেলে এতদিনের অভুক্ত উচ্ছব বাদার কামটের মতোই হিংস্র চোখে তাকায়। তার এতদিনের কাঙ্খিত ভাত তার দু-হাতের মুঠোয়। ভাত সে আর কোনোভাবে হাতছাড়া করবে না।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
