দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কীভাবে হয়েছিল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কীভাবে হয়েছিল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কীভাবে হয়েছিল?
জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। কিন্তু জার্মানি, ইটালি ও জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়েই ১৯৪৫ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

ইটালির আত্মসমর্পণ:
১৯৪৩ খ্রিস্টাব্দে ইটালির রাজা ভিক্টর ইমান্যুয়েল মুসোলিনিকে পদচ্যুত করেন। মার্শাল বোদোগোলিত্তোর নেতৃত্বে অ-ফ্যাসিস্ট সরকার গঠিত হয়। ১৯৪৩ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ইটালিতে মিত্রশক্তির সামরিক অভিযানের সময় নতুন সরকার ৮ সেপ্টেম্বর, ১৯৪৩ খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করে।

জার্মানির আত্মসমর্পণ: ২৩ এপ্রিল ১৯৪৫ খ্রিস্টাব্দে রুশ সেনা বার্লিনে প্রবেশ করলে ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করেন এবং ৮ মে নৌ-সেনাধ্যক্ষ অ্যাডমিরাল ডোনিৎসের প্রতিনিধিত্বে জার্মানি আত্মসমর্পণ করে। এর ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

জাপানের আত্মসমর্পণ: ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটলেও সুদূর প্রাচ্যে জাপান তখন যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। অবশেষে ৬ আগস্ট ও ৯ আগস্ট ১৯৪৫ খ্রিস্টাব্দে মার্কিন বাহিনী জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা বিস্ফোরণ ঘটায় এবং শহর দুটি ধ্বংস হয়ে যায়।

এইরূপ পরিস্থিতিতে ২ সেপ্টেম্বর ১৯৪৫ খ্রিস্টাব্দে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং ধ্বংসলীলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment