![]() |
| দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কারণ কী |
দুই শিবিরের চরিত্রগত পার্থক্য: অক্ষ শক্তিভুক্ত জার্মান, ইটালি ও জাপান সবাই ছিল জঙ্গি সমরবাদী ও আগ্রাসী মনোভাবাপন্ন। তারা বিশ্বশান্তি ও গণতন্ত্রের পক্ষে বিপদ ডেকে আনে। অন্যদিকে মিত্রশক্তিভুক্ত ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল গণতন্ত্রের সমর্থক। মিত্রপক্ষীয় সোভিয়েত রাশিয়া ছিল সাম্যবাদী আর একনায়কতন্ত্রী দেশগুলি ছিল সাম্যবাদের চরম বিরোধী। চরিত্রগত পার্থক্যের ফলে বিশ্বজনমত অক্ষ শক্তিভুক্ত দেশগুলির বিপক্ষে চলে যায়।
সম্পদগত কারণ: মিত্রশক্তিবর্গ দেশগুলির অফুরন্ত সহায় সম্পদ অক্ষশক্তির পরাজয় অনিবার্য করে তুলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তি। বিশালাকায় রাশিয়াও ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। আর ব্রিটেন ও ফ্রান্স উপনিবেশগুলি থেকে সম্পদ আহরণ করত।
ভৌগোলিক প্রতিবন্ধকতা : অক্ষ শক্তিবর্গের প্রধান দেশ জার্মানির ভৌগোলিক অবস্থানগত দুর্বলতা ছিল। পশ্চিমে চিরশত্রু ফ্রান্স আর পূর্বে সোভিয়েত রাশিয়ার মধ্যভাগে জার্মানির অবস্থান। দুই সীমান্ত থেকে দ্বিমুখী আঘাতের সামনে জার্মানি সব সময় আতঙ্কের মধ্যে ছিল। দুই দিক থেকে আক্রমণের চাপেই জার্মানিকে শেষ পর্যন্ত হার মানতে হয়।
হিটলারের ঔদ্ধত্য : হিটলার ছিলেন অনমনীয়। সব সময়েই তিনি আগ্রাসী মনোভাবাপন্ন ছিলেন। আর তাঁর রাশিয়া অভিযান ছিল একরোখা মনোভাবের দৃষ্টান্ত। এমনকি জার্মানির ভেতরেও মানুষ দানবীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট
