পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো

পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো
পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো।
খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পে ভারতের অগ্রণী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি হল–

কাঁচামালের প্রাচুর্য: পশ্চিমবঙ্গের অনুকূল কৃষি জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে খাদ্যশস্য, সবজি, ফল, মাছ উৎপন্ন হওয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালের অভাব হয় না।

উন্নত পরিবহণ ব্যবস্থা: সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথের মাধ্যমে পশ্চিমবঙ্গ দেশ-বিদেশের সঙ্গে যুক্ত। ফলে, এই শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য রপ্তানিতে অসুবিধা হয় না। বিশেষত, কলকাতা বন্দর ও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম।

বিদ্যুৎ শক্তির প্রাচুর্য: পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শক্তিকেন্দ্রগুলি এই শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের জোগান দিয়ে থাকে।

জীবনযাত্রার মান উন্নয়ন: শিক্ষার প্রসার, মেয়েদের অগ্রাধিকার, দ্রুত নগরায়ণ, টিভি, মোবাইল, ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির ফলে পাশ্চাত্য সংস্কৃতির অনুপ্রবেশ প্রভৃতি কারণে পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রার মান যত বৃদ্ধি পাচ্ছে ততই প্রক্রিয়াকরণজাত খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

সরকারি সহযোগিতা: পশ্চিমবঙ্গ সরকার খাদ্য-প্রক্রিয়াকরণ শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফুডপার্ক নির্মাণে সাহায্য, লাইসেন্স প্রদান, বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে সরকারের উদারনীতি এই শিল্পের উন্নতিতে সহায়তা করছে।

দেশীয় বাজার : 
জনবহুল পশ্চিমবঙ্গ তথা ভারতের অভ্যন্তরীণ বাজার ক্রমবর্ধমান। বর্তমানে এই শিল্পের বাজার 10% হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে, এই শিল্পে উন্নতি অবশ্যম্ভাবী।

অন্যান্য সুবিধা: এ ছাড়া (ⅰ) হিমায়িত সংরক্ষণাগারের সুবিধা, (ii) প্যাকিং দ্রব্য পাওয়ার সুবিধা, (iii) উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, (iv) আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রভৃতি কারণে পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি ঘটেছে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment