প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো

প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো
প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো।

প্রথম উপসাগরীয় যুদ্ধ (১১১০-১১ খ্রিস্টাব্দ)

ইরাক-ইরান যুদ্ধে আমেরিকা ইরাকের পাশে থাকলেও ১৯৯০ খ্রিস্টাব্দে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক জোট ও ইরাকের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা প্রথম উপসাগরীয় যুদ্ধ বা First Gulf War নামে পরিচিত। ইরাক তার প্রতিবেশী রাষ্ট্র কুয়েত আক্রমণ ও দখল করলে এই যুদ্ধের সূচনা হয়।

কারণ

  • ইরাক পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের খনিগুলির প্রতি পশ্চিমি শক্তিগুলির লোভ দমন করার জন্য কুয়েত দখল করতে সচেষ্ট হয়।
  • কুয়েতের তৈলভাণ্ডার নিজের নিয়ন্ত্রণে এনে সাদ্দাম হোসেন ইরাকে আর্থিক সমৃদ্ধি আনতে চেয়েছিলেন।
  • সাদ্দাম কুয়েতের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, কুয়েত তার তেলের খনিগুলির দায়িত্ব আমেরিকার হাতে ছেড়ে দিয়ে তাদের আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছে। এর ফলে OPEC (Organisation of Petroleum Exporting Countries) নামে তেল সংস্থার সদস্যরাষ্ট্রগুলির আর্থিক ক্ষতি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, কুয়েত ইরাকের রুইমালা খনি থেকে চুরি করে তেল উত্তোলনের ফলে ইরাকের আর্থিক ক্ষতি হয়েছে, সেই অর্থমূল্য কুয়েত দিতে অস্বীকার করলে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন। 

যুদ্ধের গতি

সাদ্দাম হোসেন ১৯৯০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট ইরাকের সঙ্গে কুয়েতের সংযুক্তি এবং তাকে ইরাকের ১৯তম প্রদেশ হিসেবে ঘোষণাও করেন।

তৈলসমৃদ্ধ আরব দুনিয়া সাদ্দামের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কায় আমেরিকা ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নেয়। সম্মিলিত জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ১৫ জানুয়ারি ইরাক আক্রমণ করে। আমেরিকার নেতৃত্বাধীন এই অভিযান মরুঝড় অভিযান (Operation Desert Storm) নামে পরিচিত। এই অভিযানে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয়।

ফলাফল

  • যুদ্ধ চলাকালীন সময়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরে তীব্র গণ অসন্তোষ দেখা দেয়। এতে রুষ্ট হয়ে সাদ্দাম বহু নিরীহ মানুষকে হত্যা করেন।
  • বহুজাতিক বাহিনীর অপারেশন ডেজার্ট স্টর্ম-এর দ্বারা ইরাকের প্রভূত ক্ষতি হয়। প্রচুর পরিমাণে প্রাকৃতিক ও মানবিক সম্পদ ধ্বংস হয়। 
  • এই যুদ্ধের দ্বারা সাদ্দামের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কুর্দ উপজাতির উপর বর্বরোচিত আক্রমণের জন্য তিনি বাগদাদের কসাই নামে নিন্দিত হন।
  • সাদ্দাম হোসেনকে সরিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের তৈলসম্পদের উপর নিজ নিয়ন্ত্রণ কায়েম করে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment