প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ সংক্ষেপে লেখো

প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ সংক্ষেপে লেখো
প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ সংক্ষেপে লেখো।

ভূমিকা

বিশ্ব-ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৮ খ্রি.) ছিল এক ব্যাপক ও সর্বাত্মক যুদ্ধ। অস্ট্রিয়া কর্তৃক সার্বিয়া আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয় এবং জার্মানির যুদ্ধবিরতি স্বাক্ষরের মাধ্যমে এই যুদ্ধ সমাপ্ত হয়।

প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ

অস্ট্রিয়া-সার্বিয়ার যুদ্ধ ছিল ইউরোপের দুটি রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক যুদ্ধ অচিরেই ইউরোপের দেশগুলি একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষে নামে এবং যুদ্ধ সমগ্র মহাদেশে ছড়িয়ে পড়ে।

[১] রুশ-জার্মান যুদ্ধ: অস্ট্রিয়া-সার্বিয়া সংঘাতকে রুশ সরকার রাশিয়ার জাতীয় সম্মান পুনরুদ্ধারের সুযোগ বলে মনে করেছিল এবং প্রথমে কূটনৈতিক ও পরে অস্ট্রিয়া বিরোধী যুদ্ধ নীতি গ্রহণ করে। অন্যদিকে অস্ট্রিয়া-জার্মান সেনাবাহিনী সার্বিয়া অভিমুখে রওনা হলে রাশিয়া সৈন্য সমাবেশ করে (জুলাই, ১৯১৪ খ্রি.) এবং অস্ট্রো-সার্বিয়া যুদ্ধ রুশ-জার্মান যুদ্ধে পরিণত হয়।

[২] ফ্রান্স-জার্মানি যুদ্ধ: অস্ট্রো-সার্বিয়া সংকটে ফ্রান্স মূলত রাশিয়ার মিত্রতাকে অক্ষত রাখা ও সেডানের যুদ্ধের (১৮৭০ খ্রি.) লানি মুছে ফেলতে জার্মান বিরোধী নীতি গ্রহণ করে। রুশ-ফরাসি মৈত্রী বন্ধনের শর্তানুসারে ফ্রান্স রাশিয়ার সাহায্যে অগ এসর হলে ফ্রান্স-জার্মানি যুদ্ধ শুরু হয়।

[৩] ইংল্যান্ডের অংশগ্রহণ: জার্মানি ফ্রান্সকে আক্রমণের জন্য বেলজিয়ামের ভেতর দিয়ে সৈন্য পরিচালনার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে ইংল্যান্ড বেলজিয়ামের নিরপেক্ষতা রক্ষার উদ্দেশ্যে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে (৪ আগস্ট, ১৯১৪)।

রণাঙ্গন ও যুদ্ধে যোগদান

প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন ছিল দুটি যথা পূর্ব রণাঙ্গন (রাশিয়া) এবং পশ্চিম রণাঙ্গন (ফ্রান্স-বেলজিয়াম)। ১৯১৫ খ্রিস্টাব্দে ইটালি ত্রিশক্তি চুক্তি ত্যাগ করে মিত্রপক্ষে যোগদান করে এবং এর পাশাপাশি জাপান ও মিত্রপক্ষ যোগদান করে। আবার ১৯১৭ খ্রিস্টাব্দে আমেরিকা মিত্রপক্ষে যোগ দেয়।

জয়-পরাজয়

[১] ট্যালেনবার্গের যুদ্ধ: ১৯১৫ খ্রিস্টাব্দে রাশিয়া পূর্ব প্রাশিয়া আক্রমণ করতে এসে ট্যালেনবার্গের যুদ্ধে জার্মানির কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়। এই বছরেই সার্বিয়া অস্ট্রিয়ার কাছে পরাজিত হয় এবং সার্বিয়ার উপর অস্ট্রিয়া-জার্মানির অধিকার প্রতিষ্ঠিত হয়।

[২] জুটল্যান্ডের যুদ্ধ: ১৯১৬ খ্রিস্টাব্দে পূর্ব রণাঙ্গনে রাশিয়া অস্ট্রিয়ার সৈন্যবাহিনীকে পশ্চাদপসরণে বাধ্য করেছিল। আবার জুটল্যান্ডের নৌযুদ্ধে ইংল্যান্ডের কাছে জার্মানি বিপর্যস্ত হয়েছিল।

[৩] মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান : ১৯১৭ খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে মিত্রপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের ফলে প্রথম বিশ্বযুদ্ধের চরিত্র পালটে যায় এবং যুদ্ধের গতি জার্মানির বিরুদ্ধে চলে যায়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

[৪] জার্মানির পরাজয়: ১৯১৮ খ্রিস্টাব্দে জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্ক সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে এবং এর ফলে পূর্ব রণাঙ্গনের যুদ্ধ বন্ধ হয়। অন্যদিকে অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া পরাস্ত হয়ে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। বেশ কয়েকটি যুদ্ধে পরাজিত হয়ে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে (১১ নভেম্বর, ১৯১৮ খ্রি.)।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment