মুসোলিনির ফ্যাসিবাদী আদর্শের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাতকে কীভাবে ব্যাখ্যা করবে

মুসোলিনির ফ্যাসিবাদী আদর্শের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাতকে কীভাবে ব্যাখ্যা করবে
মুসোলিনির ফ্যাসিবাদী আদর্শের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাতকে কীভাবে ব্যাখ্যা করবে?

মুসোলিনির ফ্যাসিবাদী পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য

ইটালির শাসনভার গ্রহণ করার পর মুসোলিনি তাঁর পররাষ্ট্রনীতি ঘোষণা করেন। মুসোলিনির ফ্যাসিবাদী পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্যগুলি ছিল- (১) সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ইটালিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা, (২) প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালিকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তার কোনোটাই ইটালি পায়নি। তাই ইটালি প্রচণ্ড ক্ষুব্ধ হয়।

ইটালির ফ্যাসিবাদী আগ্রাসন

দক্ষিণ-পূর্ব ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ বিস্তার করাই ছিল ইটালির ফ্যাসিবাদী আগ্রাসন নীতির প্রধান লক্ষ্য এবং এই উদ্দেশ্যে-

(১) দক্ষিণ-পূর্ব ইউরোপে প্রাধান্য স্থাপনের চেষ্টা : ১৯২০-র দশকে ইটালি দক্ষিণ-পূর্ব ইউরোপের আড্রিয়াটিক সাগর অঞ্চলে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে এবং যুগোশ্লাভিয়ার কাছে ডালমেসিয়া অঞ্চলের ওপর দাবি জানায়, কিন্তু ইউরোপীয় দেশগুলির বিরোধিতায় বেশি দূর এগোতে পারেনি।

(২) আবিসিনিয়া দখল: তিরিশের দশকে ইটালি আফ্রিকা মহাদেশের আবিসিনিয়াকে সম্প্রসারণের এলাকা হিসেবে বেছে নেয় এবং ওয়াল ওয়াল নামক এক স্থানে ইটালির সৈন্যদের সঙ্গে আবিসিনিয়ার সেনাবাহিনীর সংঘর্ষ বাধে। জাতিসংঘ ইটালিকে দোষী সাব্যস্ত করে, কিন্তু জাতিসংঘের এই সিদ্ধান্তকে অমান্য করে ইটালি ১৯৩৬ খ্রিস্টাব্দের মে মাসে আবিসিনিয়াকে তার সাম্রাজ্যভুক্ত করে নেয়।

(৩) স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ: স্পেনের প্রজাতান্ত্রিকসরকারের বিরুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহ করলে মুসোলিনি এগিয়ে আসেন এবং জার্মানির সঙ্গে যৌথভাবে গৃহযুদ্ধে যোগ দেয়। যুদ্ধে বিদ্রোহী নেতা ফ্রাঙ্কো জয়লাভ করায় ইটালি ও জার্মানির কূটনীতিক মর্যাদা বৃদ্ধি পেল।

(৪) রোম-বার্লিন চুক্তি: সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে মুসোলিনি নাতসিবাদী হিটলারের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে সচেষ্ট হন এবং ১৯৩৬ খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি ও ইটালির মধ্যে মিত্রতা গড়ে তোলেন যা রোম-বার্লিন চুক্তি নামে পরিচিত।

উপসংহার

এভাবে ১৯৩০-এর দশকে মুসোলিনির ফ্যাসিবাদ ইউরোপের গণতান্ত্রিক আদর্শের বিরোধিতা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে জার্মানির পক্ষ নিয়ে গণতান্ত্রিক জোট-এর বিরুদ্ধে অংশগ্রহণ করে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment