শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে-কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও

শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে-কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও
শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে-কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও।
শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়-(১) শব্দার্থের প্রসার (২) শব্দার্থের সংকোচ এবং (৩) শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ।

শব্দার্থের প্রসার বা বিস্তার: প্রথমে কোনো শব্দ যখন কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়, কিন্তু কিছুকাল পরে তা ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝালে, সেই প্রক্রিয়াকে শব্দার্থের প্রসার বলা হয়। যেমন-আগে সংস্কৃতে ‘বর্ষ’ শব্দের অর্থ ছিল ‘বর্ষাকাল’ অর্থাৎ বৎসরের একটি অংশ। কিন্তু বর্তমানে সারা বৎসর অর্থে ‘বর্ষ’ শব্দটি ব্যবহৃত হয়।

শব্দার্থের সংকোচ :
প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায় এবং পরে একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না-বুঝিয়ে কেবল একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তখন তাকে ‘শব্দার্থের সংকোচ’ বলে। যেমন-‘মৃগ’ শব্দের অর্থ আগে যে-কোনো পশুকে বোঝাত, কিন্তু বর্তমানে তা না-বুঝিয়ে শুধু ‘হরিণ’-কে বোঝানো হয়। এক্ষেত্রে ‘মৃগ’ শব্দটির অর্থ সংকোচ ঘটেছে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
ধীবর বৃত্তান্ত নাটকের প্রশ্ন উত্তর ক্লাস 9 বাংলা Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর মাধ্যমিক । Gyancokkhu Golper Question Answer Class 10 Click here
Madhyamik Bengali Suggestion 2025-2026 Click here
নবম শ্রেণি বাংলা সাজেশন ২০২৬ | Class 9 Bengali Suggestion 2026 Click here

Leave a Comment