সব নাকি বাদার দৌলতে-বাদার দৌলতে বাসিনীর মনিব বাড়ির কী লাভ হয়েছে? উচ্ছবের বাদার সঙ্গে এই বাদার পার্থক্য কী ছিল

সব নাকি বাদার দৌলতে।"-বাদার দৌলতে বাসিনীর মনিব বাড়ির কী লাভ হয়েছে? উচ্ছবের বাদার সঙ্গে এই বাদার পার্থক্য কী ছিল
সব নাকি বাদার দৌলতে।”-বাদার দৌলতে বাসিনীর মনিব বাড়ির কী লাভ হয়েছে? উচ্ছবের বাদার সঙ্গে এই বাদার পার্থক্য কী ছিল?
মহাশ্বেতা দেবীর লেখা ‘ভাত’ গল্পে উচ্ছব তার গ্রাম সম্পর্কের বোন বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাতের গল্প শুনেছে। বাইরের বাড়িতে ঠাকুর দালান আর মন্দিরের মাথায় পেতলের ত্রিশূল দেখে এ বাড়ির ধনসম্পদ সম্পর্কে ধারণা লাভ করে উচ্ছব। আর এ বাড়ির সব ঐশ্বর্যের উৎসই হল বাদা। ঝড়-জলে বউ-ছেলে-মেয়েকে হারিয়ে উচ্ছব দুটো ভাত পাওয়ার আশায় বাসিনীর মনিব বাড়িতে ফাইফরমাশ খাটতে লেগে গেল।

বড়ো বাড়ির যজ্ঞের কাঠ কাটতে কাটতে নানাবিধ চাল দেখে উচ্ছবের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসে। বাসিনীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারে বাদা থেকে চাল এনে এরা পাহাড় সমান জমিয়েছে, “ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে”। প্রতিদিন পাঁচ ধরনের চাল রান্না হয় এ বাড়িতে। এ বাড়ির আঠারোটা দেবত্র সম্পত্তি রয়েছে আর বাদা অঞ্চলে অসাগর জমির ফসল থেকেই এদের এত অর্থনৈতিক সমৃদ্ধি। তাই এ বাড়ির ছেলেরা কোনো চাকরির চেষ্টা না করে নিশ্চিন্তে বেলা এগারোটা পর্যন্ত ঘুমাতে পারে।

উচ্ছব যেদিন বড়োবাড়িতে প্রথম গেল সেদিন নানারকম তরকারি, এত রকম চাল, এত মাছ রান্না হতে দেখে উচ্ছবের মনে হয়েছিল-“এ একটা যজ্ঞি বটে”।

কিন্তু উচ্ছবের বাদায় শুধুই অভাব। গায়ে খেটেও বছরের বেশিরভাগ সময় আধপেটা, সিকিপেটা ভাত জোটে, পেট ভরাতে হয় গুগলি-গেঁড়ি-কচুশাক-সুশনো শাক দিয়ে। বড়োবাড়ির মন্দিরের চাতালে বসে উচ্ছব ভাবে বড়োবাড়ির এত সম্পদ কোন বাদার দৌলতে। ভাত খেয়ে দেহে শক্তি পেয়ে সেই বাদাটা উচ্ছব খুঁজে বের করবে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
ধীবর বৃত্তান্ত নাটকের প্রশ্ন উত্তর ক্লাস 9 বাংলা Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর মাধ্যমিক । Gyancokkhu Golper Question Answer Class 10 Click here
Madhyamik Bengali Suggestion 2025-2026 Click here
নবম শ্রেণি বাংলা সাজেশন ২০২৬ | Class 9 Bengali Suggestion 2026 Click here

Leave a Comment