![]() |
| সুলতানি যুগের সুফিবাদের পরিচয় দাও |
সুফি শব্দের অর্থ
সুফিবাদের উদ্ভব
(i) অনেকের মতে, সুফিবাদের উৎপত্তি ঘটেছে হিন্দু বেদান্ত দর্শন, বৌদ্ধধর্ম, খ্রিস্টধর্ম ও অন্যান্য ধর্মীয় আদর্শের সমন্বয়ে।
(ii) ইউসুফ হোসেন-এর মতে, ‘সুফিবাদ হল ইসলামের রূপান্তর এবং ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম।’
(iii) অনেকের মতে, হজরত মহম্মদের ইসলাম ধর্মের প্রচারকালে একদল জ্ঞানী ও ভাববাদী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁদের কাছে হজরত মহম্মদ ছিলেন পয়গম্বর ও কোরানই ছিল তাঁদের পবিত্র ধর্মগ্রন্থ। হজরত মহম্মদ ছিলেন অতীন্দ্রিয়বাদী ও মরমী। সংযমী হওয়াকে হজরত ঈশ্বর লাভের অন্যতম শর্ত হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু তাঁর মৃত্যুর পরবর্তীকালে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ভোগ-বিলাসের প্রাচুর্য দেখা যায়। এতে শঙ্কিত হয়ে কিছু সংস্কারক ইসলামের গূঢ় তত্ত্ব প্রচারে আগ্রহী হন এবং সুফিবাদের প্রচার শুরু করেন।
(iv) অনেকের অনুমান, বৌদ্ধধর্মের প্রভাব থেকে সুফিবাদের উৎপত্তি হয়েছে। সুফিবাদের আচার-অনুষ্ঠানের মধ্যে বৌদ্ধ সংস্কৃতি লক্ষ করে অনেকেই মনে করেছেন বৌদ্ধধর্মের প্রভাবেই সুফিবাদের উদ্ভব ঘটেছে। এই যুক্তির সপক্ষে ড. সতীশচন্দ্র বলেছেন, ‘ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে মধ্য এশিয়াতে বৌদ্ধধর্মই জনপ্রিয় ছিল।’
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট
