হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল -দৃশ্যটির বিবরণ দাও

"হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।” -দৃশ্যটির বিবরণ দাও
“হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।” -দৃশ্যটির বিবরণ দাও।

সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পে উক্ত উদ্ধৃতিটি রয়েছে। রাঢ়বঙ্গের একটি গ্রামে দুর্যোগপূর্ণ শীতকালে একদিন এক থুথুড়ে বুড়ি এসে হাজির হয়। আগন্তুক বুড়ি বাজারের পাশের বটতলাতে আশ্রয় নেয়। দুর্যোগ কেটে গেলে মানুষজন দেখল যে বুড়ি বটতলায় পড়ে রয়েছে, কোনো সাড়াশব্দ নেই। দু-একজন বুড়িকে পরীক্ষা করে দেখল যে বুড়ি মারা গেছে। গ্রামের লোকজন চৌকিদারের কথামতো বুড়িকে চ্যাংদোলা করে নিয়ে গেল নদীর চড়ায়। ফিরে এসে তারা অপেক্ষা করতে লাগল কখন শকুন এসে বুড়ির শরীর খুবলে খাবে। কিন্তু পরিবর্তে এক ভিন্ন দৃশ্য তাদের চোখে পড়ে।

নদীর চড়া যেদিকে সেদিক থেকে মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসে বাজারের দিকে। বাজারে পৌঁছোলে দেখা যায় বুড়ির মড়াটাই মুসলমান পাড়ার লোকেরা তুলে নিয়ে এসেছে। কেউ কেউ আরবি মন্ত্রও পড়ে ধর্মীয় আচার মেনে। যারা বুড়িকে নদীর চড়ায় ফেলে এসেছিল তারা ছিল হিন্দু, তারা রেগে গিয়ে জানতে চায়- ‘কী ব্যাপার?’ অন্য পক্ষ উত্তর দেয় যে বুড়ি মুসলমান তাই মুসলিম মতেই তার অন্ত্যেষ্টি করার জন্য তারা তাকে তুলে এনেছে। উভয়পক্ষের যুক্তি প্রমাণ চলল কিন্তু সমাধান হল না, বরং বুড়ির ধর্মীয় পরিচয় নিয়ে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হল।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
ধীবর বৃত্তান্ত নাটকের প্রশ্ন উত্তর ক্লাস 9 বাংলা Click here
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর মাধ্যমিক । Gyancokkhu Golper Question Answer Class 10 Click here
Madhyamik Bengali Suggestion 2025-2026 Click here
নবম শ্রেণি বাংলা সাজেশন ২০২৬ | Class 9 Bengali Suggestion 2026 Click here

Leave a Comment