সাইটোকাইনিনের উৎস এবং ভূমিকা উল্লেখ করো

সাইটোকাইনিনের উৎস এবং ভূমিকা উল্লেখ করো
সাইটোকাইনিনের উৎস এবং ভূমিকা উল্লেখ করো।

সাইটোকাইনিনের উৎস

সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও সস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল সস্যে (ডাবের জলে), টম্যাটোর রসে, ভুট্টার সস্যে অধিক পরিমাণে পাওয়া যায়।

সাইটোকাইনিনের প্রধান ভূমিকাগুলি হল

① কোশ বিভাজন ঘটানো (Promotes cell division) : সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গুটম্যান (Guttman, 1956)-এর মতে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোশ বিভাজন ঘটে। ব্রাউন ও উড (Brown and Wood, 1967) নয়নতারা উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার কলা সৃষ্টি করেন। তামাক গাছে সাইটোকাইনিন ও অক্সিন একত্রে প্রয়োগ করলে কোশ বিভাজন দ্রুত হয়।

② পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো (Promotes lateral bud) : সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই গাছের শাখাপ্রশাখা সৃষ্টি হয়ে গাছ ক্রমশ গম্বুজাকার ধারণ করে।

③ পত্রমোচন বিলম্বিত করা (Delay leaf senescence) : সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। ফলে গাছ অনেকদিন চির সবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
দশম শ্রেণি জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর Click here
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
উদ্ভিদ হরমোনের শ্রেণিবিভাগ করো। ফ্লোরিজেন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিনের কাজ লেখো Click here
অক্সিনের উৎস উল্লেখ করো। উদ্ভিদদেহে অক্সিনের প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো Click here

Leave a Comment