চলন ও গমন কাকে বলে? গমনের উদ্দেশ্য কী?

চলন ও গমন কাকে বলে? গমনের উদ্দেশ্য কী
চলন ও গমন কাকে বলে? গমনের উদ্দেশ্য কী?

চলনের সংজ্ঞা

যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃ স্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে চলন বা সঞ্চালন বলে।

গমনের সংজ্ঞা

যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে।

সজীবের চলন ও গমনের প্রধান উদ্দেশ্য

① খাদ্যান্বেষণ: অধিকাংশ উদ্ভিদ খাদ্যবিষয়ে স্বনির্ভর হওয়ায় এবং তাদের প্রয়োজনীয় খাদ্য-উপাদান একস্থান থেকে সংগ্রহ করার সুবিধা থাকায় উদ্ভিদের সাধারণত স্থানান্তরে গমনের প্রয়োজন হয় না। তবে উদ্ভিদের মূল জল সংগ্রহের জন্য জলের দিকে অগ্রসর হয়, পর্যাপ্ত আলো পাওয়ার জন্য বিটপ অংশ আলোর দিকে অগ্রসর হয়। কিছু নিম্নশ্রেণির উদ্ভিদ খাদ্যান্বেষণের জন্য স্থানান্তরিত হয়। প্রাণীরা খাদ্যবিষয়ে স্বনির্ভর নয়, তাই খাদ্যান্বেষণের জন্য তাদের স্থানান্তরে গমন করতে হয়।

② আশ্রয়: সুষ্ঠুভাবে জীবনযাপন ও জৈবিক ক্রিয়াকলাপ সম্পন্নের জন্য উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। প্রাণীদের বাসস্থান খোঁজা বা বাসস্থান নির্মাণের জন্য স্থানান্তরে গমন করতে হয়।

③ আত্মরক্ষা :
শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ আত্মরক্ষার জন্য প্রাণীদের স্থানান্তরে গমন করতে হয়।

④ প্রজনন: প্রজনন অর্থাৎ বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। নিভৃত প্রজনন স্থান ও উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজার জন্য প্রাণীদের স্থানান্তরে গমনের প্রয়োজন হয়। একই কারণে কিছু নিম্নশ্রেণির উদ্ভিদেরও (শৈবালের গমনের বা চলনের প্রয়োজন হয়।

⑤ অনুকূল পরিবেশের সন্ধান: উপযুক্ত পরিমাণ আলো, বাতাস এবং জল পাওয়ার জন্য উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের চলন হয়। অনেক প্রাণীও অনুকূল পরিবেশের জন্য স্থানান্তরে গমন করে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ৩৯ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
দশম শ্রেণি জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর Click here
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
উদ্ভিদ হরমোনের শ্রেণিবিভাগ করো। ফ্লোরিজেন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিনের কাজ লেখো Click here
অক্সিনের উৎস উল্লেখ করো। উদ্ভিদদেহে অক্সিনের প্রধান ভূমিকাগুলি উল্লেখ করো Click here

Leave a Comment