দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;/বলো 'ক্ষমা করো-"-আফ্রিকাবাসীদের কেন 'মানহারা মানবী' বলা হয়েছে? আফ্রিকাবাসীর কাছে কাকে, কেন ক্ষমা চাইতে বলা হয়েছে
হিংস্র প্রলাপের মধ্যে/সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।- 'সভ্যতার শেষ পুণ্যবাণী' হিসেবে কবি কোন বিষয়টিকে উল্লেখ করেছেন? উক্তিটির মধ্য দিয়ে কবি-মানসিকতার বিশেষ দিকটিকে ফুটিয়ে তোলো।
ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুকালের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পায় 'আফ্রিকা' কবিতার মধ্যে।-মন্তব্যটির সপক্ষে যুক্তি স্থাপন করো
কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।-কোন ব্যাপারে তপনের 'জ্ঞানচক্ষু' বন্ধ ছিল? সেই জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল তা 'জ্ঞানচক্ষু' গল্প অবলম্বনে লেখো।
আশ্চর্য, কোথাও কিছু উলটোপালটা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ।-কার সম্পর্কে, কার এরকমটা মনে হয়েছিল? তিনি যে একেবারে নিছক মানুষ, তা কীভাবে বোঝা গিয়েছিল?
লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব না, তপনদের মতোই মানুষ।-উদ্ধৃতিটি কার লেখা কোন গল্পের অংশ? তপন কে? 'লেখক' মানে যে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপন তা কীভাবে বুঝতে পেরেছিল?