ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা কীভাবে করা হয়

ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা কীভাবে করা হয়
ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা কীভাবে করা হয়?

ভূমিকা

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার ঘটে। ১৮৩৫ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক পাশ্চাত্য শিক্ষাকে ‘সরকারি শিক্ষানীতি’ বলে গ্রহণ করেন। এর ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষায় সরকারি উদ্যোগ শুরু হয়। এ ছাড়া খ্রিস্টান মিশনারি ও প্রগতিশীল ব্যক্তিদের বেসরকারি উদ্যোগেও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। তবে ঔপনিবেশিক আমলের এই শিক্ষানীতি নানাভাবে সমালোচিত হয়।

ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা

কেরানি তৈরির শিক্ষা: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ঔপনিবেশিক শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্য ছিল সস্তার কেরানি তৈরি করা। কারণ স্বল্প বেতনে কেরানির চাকরি করার জন্য ব্রিটেন থেকে লোক পাওয়া সম্ভব ছিল না। এই কারণে অনেকে এই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে ‘গোলদীঘির গোলামখানা’ বলত।

উচ্চশ্রেণির শিক্ষা:
ঔপনিবেশিক শিক্ষা ছিল সমাজের উচ্চশ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ। তারা ব্যাবসা ও পেশাগত কারণে ঔপনিবেশিক শিক্ষাকে গ্রহণ করেছিল। আর ভারতের অধিকাংশ মানুষ ছিল এই শিক্ষা থেকে বঞ্চিত।

ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা: ঔপনিবেশিক শিক্ষা ছিল মূলত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান। ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা না থাকায় দেশের অধিকাংশ মানুষ এই শিক্ষাগ্রহণে বঞ্চিত ছিল।

শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধান :
ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার বড়ো ত্রুটি ছিল শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি। শিক্ষিত ইংরেজি-জানা মানুষেরা গ্রামের অশিক্ষিত মানুষদের সঙ্গে একাত্ম হতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর একেই কটাক্ষ করে বলেছিলেন, “ইংরেজি শিখে যারা বিশিষ্টতা পেয়েছিল তাদের মনের মিল হয় না সর্বসাধারণের সঙ্গে। দেশে সবচেয়ে বড়ো জাতিভেদ এখানেই।” তাই গ্রামের মানুষ শিক্ষিত মানুষকে ভক্তি করল, শ্রদ্ধা করল, ভয়ও করল কিন্তু আপন বলে মনে করল না।

উপসংহার

ভারতীয় পণ্ডিতগণ পাশ্চাত্য শিক্ষার সমালোচনার পাশাপাশি দেশীয় শিক্ষাব্যবস্থার প্রসারে উদ্যোগী হয়েছিলেন। এই উদ্দেশ্যে ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার আদলে শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment