ভারতের বিভিন্ন ধরনের সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও

ভারতের বিভিন্ন ধরনের সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও
ভারতের বিভিন্ন ধরনের সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের বিভিন্ন ধরনের সম্পদের সংক্ষিপ্ত পরিচয়

আমাদের মাতৃভূমি ভারতে বিভিন্ন ধরনের সম্পদ আছে। নীচে ভারতের বিভিন্ন প্রকার সম্পদের পরিচয় দেওয়া হল-

ভূমিসম্পদ

[i] ভারতের ভৌগোলিক আয়তন প্রায় 32 লক্ষ 87 হাজার বর্গকিলোমিটার। [ii] ভারতে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কৃষিযোগ্য জমি এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সেচসেবিত জমি রয়েছে।

জলসম্পদ

[i] ভারত নদীমাতৃক দেশ। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি প্রভৃতি বড়ো বড়ো নদী ভারতে আছে। [ii] পানীয় জল ও সেচের জলের জোগান, উর্বর পলি সঞ্চয়, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথ পরিবহণ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এইসব নদনদীর গুরুত্ব অপরিসীম। [iii] ভারতের ভূগর্ভস্থ জলভাণ্ডার সীমিত হলেও তা পানীয় এবং সেচের কাজে ব্যবহৃত হয়।

অরণ্যসম্পদ

[i] ভারতের মোট ভৌগোলিক আয়তনের প্রায় 21.05 শতাংশ (India State Forest Report, 2011) এলাকায় বনভূমি আছে। [ii] এই অরণ্য মূল্যবান কাঠ ও বিভিন্ন উপজাত দ্রব্যের জোগান দেয়।

পশুসম্পদ

[i] পশুসম্পদে ভারত যথেষ্ট সমৃদ্ধ দেশ এবং গবাদি পশুর (বলদ, গাই, ষাঁড়, ইয়াক, মহিষ, চমরী গাই ইত্যাদি) সংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে প্রথম। [ii] মেষ বা ভেড়া, শূকর, ছাগল, পোলট্রি প্রাণী (মুরগি ও হাঁস) প্রভৃতি এদেশে যথেষ্ট সংখ্যায় প্রতিপালিত হয় বলে ভারতে প্রচুর পরিমাণে দুধ ও দুধজাত দ্রব্য, মাংস, চামড়া, ডিম প্রভৃতি উৎপাদিত হয়।

মৎস্যসম্পদ

[i] ভারতে অভ্যন্তরীণ নদীনালা, খালবিল, পুকুর, দিঘি প্রভৃতি থেকে স্বাদুজলের মাছ এবং মহীসোপান অঞ্চল থেকে সামুদ্রিক মাছ আহরণ করা হয়। [ii] বিশ্বের মোট মৎস্য উৎপাদনে ভারতের স্থান ষষ্ঠ এবং অভ্যন্তরীণ বা স্বাদুজলের মৎস্য উৎপাদনে দ্বিতীয়।

কৃষিসম্পদ

[i] ভারত কৃষিসমৃদ্ধ দেশ। ভারতের সমভূমি ও নদী উপত্যকাগুলিতে প্রচুর পরিমাণে ধান, গম, আখ, তুলা, পাট, তৈলবীজ প্রভৃতি উৎপাদিত হয়। [ii] এ ছাড়া বিভিন্ন অংশে চা, কফি, রবার, নারকেল, বিভিন্নপ্রকার মশলা, ফল, সবজি প্রভৃতিও উৎপন্ন হয়।

খনিজ সম্পদ

[i] ভারতে যথেষ্ট পরিমাণে কয়লা, আকরিক লোহা, বক্সাইট, অভ্র, ম্যাঙ্গানিজ, চুনাপাথর প্রভৃতি খনিজ দ্রব্য সঞ্চিত আছে। [ii] তবে ভারতে পেট্রোলিয়াম সামান্য পরিমাণে পাওয়া যায়।

শিল্পসম্পদ

কার্পাসবয়ন শিল্প, লৌহ-ইস্পাত শিল্প, চিনি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, চা শিল্প, পাট শিল্প, তথ্যপ্রযুক্তি শিল্প, অলংকার শিল্প প্রভৃতি ক্ষেত্রে ভারত যথেষ্ট উন্নত।

মানবসম্পদ

[i] ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ (জনসংখ্যার বিচারে চিনের স্থান বিশ্বে প্রথম)। [ii] বিশ্বের সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ ভারতে বাস করে।

উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, ভারত একটি সম্পদ সমৃদ্ধ দেশ।

আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment