সোনালি চতুর্ভুজ (Golden Quadrilateral)

সোনালি চতুর্ভুজ
সোনালি চতুর্ভুজ
ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেনবিশিষ্ট সড়কপথ সোনালি চতুর্ভুজ নামে পরিচিত।

দৈর্ঘ্য: 

সোনালি চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5,846 কিমি, যার মধ্যে দিল্লি-কলকাতা 1,453 কিমি, কলকাতা-চেন্নাই 1,684 কিমি, চেন্নাই-মুম্বই 1,290 কিমি এবং মুম্বাই থেকে দিল্লি 1,419 কিমি।

প্রকল্প: 

National Highway Authority of India (NHAI) 1999 সালে 2 জানুয়ারি প্রথম পর্যায়ে সোনালি চতুর্ভুজ নির্মাণের কর্মসূচি গ্রহণ করে। 2012 সালের 7 জানুয়ারি এই দীর্ঘ সড়কপথ নির্মাণ সম্পন্ন হয়।

গুরুত্ব: 

ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অতি দ্রুত পরিবহণ সম্ভব হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণ সহজ হয়েছে। • শিল্পের প্রসার ও কর্মসংস্থানের বৃদ্ধি ঘটেছে। কৃষকদের পক্ষে কৃষিফসলগুলি শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানোর সুবিধা হয়েছে। এর ফলে ফসলের অপচয়ও কম হচ্ছে। সারা ভারত জুড়ে ট্রাক পরিবহণ বৃদ্ধি পেয়েছে। ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।
আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment