পর্বত কাকে বলে? উদাহরণসহ পর্বতের শ্রেণিবিভাগ করো ও তাদের সংজ্ঞা দাও।

পর্বত কাকে বলে? উদাহরণসহ পর্বতের শ্রেণিবিভাগ করো ও তাদের সংজ্ঞা দাও।
পর্বত কাকে বলে? উদাহরণসহ পর্বতের শ্রেণিবিভাগ করো ও তাদের সংজ্ঞা দাও।

পর্বত (Mountain) : 

ভূপৃষ্ঠের উপর অবস্থিত, সমুদ্রতল থেকে প্রায় 1000 মিটারেরও বেশি উঁচু, বহুদূর বিস্তৃত খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিকে পর্বত বলে।

পর্বতের শ্রেণিবিভাগ : 

উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে চারটি ভাগে ভাগ করা হয়। যথা–

ভঙ্গিল পর্বত: 

‘ভঙ্গিল’ শব্দের অর্থ হল ‘ভাঁজ’। মূলত, গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট প্রবল পার্শ্বচাপের প্রভাবে বিস্তৃত অঞ্চল জুড়ে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ধীরে ধীরে যে পর্বতের উৎপত্তি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে।
উদাহরণ: এশিয়ার হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস্ প্রভৃতি।

স্তূপ পর্বত: 

প্রসারণ বলের প্রভাবে সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ মহীভাবক আলোড়নের ফলে উপরে উঠে অথবা চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ বসে গেলে, অপর অংশ খাড়া থেকে যে পর্বত গঠন করে, তাকে স্তূপ পর্বত বলে।
উদাহরণ: ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বত, জার্মানির ব্ল‍্যাকফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি।

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত: 

প্রবল ভূ-আলোড়নের ফলে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ, ফাটল বা ছিদ্রমুখ দিয়ে অথবা দুটি পাতের সংযোগ সীমানা দিয়ে বাইরে বেরিয়ে এসে লাভারূপে সঞ্চিত হয়ে, যে পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে।
উদাহরণ: ভারতের ব্যারেন ও নারকোন্ডাম, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনালোয়া প্রভৃতি।

ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত: 

বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন – নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা কোনো পর্বত বা বিস্তীর্ণ উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর যে অবশিষ্ট অংশ পর্বতরূপে দাঁড়িয়ে থাকে, তাকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলে।
উদাহরণ: ভারতের আরাবল্লি ও নীলগিরি, ইউরোপের সিয়েরানেভাদা, আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান প্রভৃতি।
আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment