দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো

দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো
দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো

দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য :

বিস্তার: দ্রাঘিমারেখাগুলি পৃথিবীকে উত্তর-দক্ষিণে বেষ্টন করে আছে। 
আকৃতি ও দৈর্ঘ্য: প্রত্যেকটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। দুই মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে। 
মান: দ্রাঘিমারেখাগুলির মান মূলমধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমারেখার সর্বনিম্ন মান ০°। দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180°। 
কৌণিক যোগফল : প্রতিটি দ্রাঘিমার কৌণিক যোগফল 180°। 
প্রকৃতি : দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। দুই মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে। অক্ষরেখার সঙ্গে সম্পর্ক: দ্রাঘিমারেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে (90° কোণে) ছেদ করে।
স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক: একই দ্রাঘিমারেখায় অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। প্রধান রেখা: প্রধান দ্রাঘিমারেখা হল মূলমধ্যরেখা। এর মান ০°। 
জলবায়ুর সঙ্গে সম্পর্ক: একই দ্রাঘিমারেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ করা যায়।
আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment