মানচিত্রের গুরুত্ব ও ব্যবহারগুলি লেখো

মানচিত্রের গুরুত্ব ও ব্যবহারগুলি লেখো
মানচিত্রের গুরুত্ব ও ব্যবহারগুলি লেখো।
মানচিত্রের  গুরুত্ব: প্রাচীনকালে সমুদ্র যাত্রা, নতুন দেশ আবিষ্কার থেকে শুরু করে বর্তমানে কোনো দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক তথ্য বিশ্লেষণ, দেশের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ সব কাজেই মানচিত্র সমান গুরুত্বপূর্ণ।

মানচিত্রে ব্যবহার

অবস্থান সম্পর্কে ধারণা লাভ: মানচিত্র পাঠের মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে বিশেষভাবে জানা সম্ভব হয়। যেমন – ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকটি বিশেষ স্থানের অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সমুদ্রপথ এবং বায়ুপথের দিক নির্ণয়ের ক্ষেত্রেও অবস্থান নির্ণয়ে মানচিত্র ব্যবহৃত হয়।

দূরত্ব নির্ণয় : প্রতিটি মানচিত্রই নির্দিষ্ট একটি স্কেল অনুযায়ী অঙ্কন করা হয়। কাজেই এই নির্দিষ্ট মানচিত্রে অবস্থানরত যে-কোনো স্থানের রৈখিক দূরত্ব থেকে ভূমিভাগের দূরত্ব নির্ণয় করা সম্ভবপর হয়।

প্রাকৃতিক উপাদানগুলি শনাকরণ ও বিশ্লেষণ: মানচিত্র পাঠের দ্বারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূ-প্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নদ-নদী প্রভৃতির বণ্টন সুস্পষ্টভাবে বোঝা যায়। তাই ওই সকল উপাদানগুলি শনাক্ত করে যথাযথভাবে বিশ্লেষণ করা যায়।

আর্থসামাজিক দিক পরিবেশন: মানচিত্রের মাধ্যমে পৃথিবীর অঞ্চলভেদে কৃষি, শিল্প, জনসংখ্যা, অর্থনীতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি তুলে ধরা হয় বলে এটি বিভিন্ন অঞ্চল বা দেশের আর্থসামাজিক দিক পরিবেশন করে।

জরিপে সুবিধা: মানচিত্র গ্লোবের তুলনায় যথেষ্ট হালকা ও বহনযোগ্য হওয়ায় যে-কোনো ভৌগোলিক ক্ষেত্রে জরিপের সময় এটি সহজেই ব্যবহার করা হয়।

শিক্ষা সহায়ক উপাদান: মানচিত্র পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিশ্ব সম্পর্কে ধারণা ও জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পায়। শিক্ষাক্ষেত্রে মানচিত্রের ব্যবহার বহুবিধ। 

এছাড়া, পর্যটন শিল্পে এবং পর্যটকদের কাছেও দেশের প্রতিরক্ষা, প্রশাসনিক এবং সামরিক প্রয়োজনে মানচিত্র অবশ্য ব্যবহার্য।

আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment