পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলি লেখো

পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলি লেখো
পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলি লেখো।

পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা

পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের দ্রুত উন্নতি ঘটলেও এই শিল্প বিকাশে নানা সমস্যা রয়েছে। সমস্যাগুলি হল

কৃষকের অনীহা: পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষকই এই শিল্পের চাহিদা অনুযায়ী ফসল চাষ করেন না।

সারা বছর কাঁচামালের অভাব: পশ্চিমবঙ্গে বিভিন্ন ফল, সবজি উৎপাদন ঋতুভিত্তিক হওয়ায় (গ্রীষ্মকালে আম, লিচু) সারাবছর সমানভাবে কাঁচামাল না পাওয়ার অসুবিধা রয়েছে।

দালাল চক্র: এ রাজ্যে দালালের মাধ্যমে ফসলের হাতবদল হয় বলে কাঁচামালের দাম অনেক বেশি পড়ে।

সংরক্ষণের অভাব: পশ্চিমবঙ্গে হিমায়িত সংরক্ষণাগারের যথাযথ পরিকাঠামোর অভাব এই শিল্পের অন্যতম সমস্যা।

স্বয়ংক্রিয় ব্যবস্থার অভাব: পশ্চিমবঙ্গের অধিকাংশ খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা নেই। ফলে, খরচ বাড়ে ও হাত দিয়ে কাজ করতে গিয়ে খাবার দূষিত হয়।

দুর্যোগ: এ রাজ্যে খরা ও বন্যার প্রাদুর্ভাব এই শিল্পের কাঁচামালের জোগানে বাধার সৃষ্টি করে।

গুণমান পরীক্ষা: আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্যের গুণমান নিয়ন্ত্রণ ও পরীক্ষা ব্যবস্থার যথেষ্ট অভাব রয়েছে আমাদের রাজ্যে।

অন্যান্য সমস্যা: প্রত্যন্ত গ্রামের সঙ্গে যোগাযোগের অভাব, শ্রমিক অসন্তোষ, ফসলে রোগ-পোকার আক্রমণ প্রভৃতি সমস্যা এই শিল্পের বিকাশে বাধার সৃষ্টি করে।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট

ভবিষ্যৎ সম্ভাবনা

পশ্চিমবঙ্গের অর্থনীতিতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাই রাজ্য সরকার নানা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই শিল্পের বিকাশে সচেষ্ট।

  • রাজ্য সরকার এই শিল্পের পরিকাঠামোগত উন্নয়নে প্রচুর বিনিয়োগ করছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিদেশি বিনিয়োগের পথ সুগম হয়েছে।
  • পশ্চিমবঙ্গের শহরগুলিতে শপিংমল বা সুপার মার্কেট যে হারে গড়ে উঠছে তাতে তৈরি করা খাবারের বাজার বৃদ্ধি পাবে।
  • এই শিল্পে উৎপন্ন খাদ্যদ্রব্য বিদেশে অধিক রপ্তানির উদ্দেশ্যে সরকার ভরতুকি প্রদান, কর হ্রাস প্রভৃতি ব্যবস্থা নিয়েছে।
  • রাজ্যে একাধিক ফুডপার্ক গড়ে তোলার কাজ চলছে।
  • গবেষণার মাধমে খাদ্যের গুণমান বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার দ্বারা গৃহীত নীতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি প্রভৃতি কারণে বলা যায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment