![]() |
| পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্ভাবনাময় পর্যটনক্ষেত্রের নাম লেখো। |
সৈকত নির্ভর পাটিন ক্ষেত্র: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, শংকরপুর, জুনপুট, মন্দারমনি, তাজপুর, বকখালি ইত্যাদি স্থানে বঙ্গোপসাগরের সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
প্রকৃতি নির্ভর পর্যটন ক্ষেত্র: পশ্চিমবঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এখানকার জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে গোরুমারা, জলদাপাড়া, আলিপুরদুয়ারের বক্সা-জয়ন্তী ইত্যাদি অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও পাহাড়-অরণ্যকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। অন্যদিকে, দার্জিলিং পার্বত্য অঞ্চলের দার্জিলিং, মিরিক, কালিম্পং ইত্যাদি স্থানে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
তীর্থক্ষেত্র নির্ভর পর্যটন ক্ষেত্র: পশ্চিমবঙ্গে তীর্থ- ক্ষেত্রের সমাবেশ ঘটেছে। বিভিন্ন ধর্মীয় তীর্থক্ষেত্র হিসেবে গঙ্গাসাগর, তারাপীঠ, বক্রেশ্বর, ফুলুরা, নলহাটি, তারকেশ্বর, সাঁইথিয়া, ব্যান্ডেল, ফুরফুরা শরিফ ইত্যাদি স্থানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
সুন্দরবন পর্যটন ক্ষেত্র: পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত ম্যানগ্রোভ অরণ্য (প্রধানত সুন্দরী গাছের প্রাধান্য দেখা যায়), সুন্দরবন-এর প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী (রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, নানা প্রকার সাপ, পাখি ইত্যাদি)-কে কেন্দ্র করে সজনেখালি, বকখালি, ঝড়খালি, সাদখালি, ফ্রেজারগঞ্জ, বনিক্যাম্প ইত্যাদি স্থানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
স্থাপত্যাকন্দ্র নির্ভর পর্যটন ক্ষেত: মালদার গৌড়ে শশাঙ্কের কারাগার, বল্লাল সেনের ঢিবি, মুরশিদাবাদের হাজারদুয়ারি, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে।
সাংস্কৃতিক কেন্দ্র নির্ভর পাটিন ক্ষেত্র: পুরুলিয়ার ছৌ-নাচ, মালদা জেলার গম্ভীরানৃত্য, বাংলার ভাটিয়ালী গান, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন ইত্যাদি উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র হিসেবে নাম করেছে।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট
