দ্রাঘিমারেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ব্যবহার উল্লেখ করো।

দ্রাঘিমারেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ব্যবহার উল্লেখ করো
দ্রাঘিমারেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ব্যবহার উল্লেখ করো।

দ্রাঘিমারেখা

সুমেরুবিন্দু থেকে কুমেরুবিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের ওপর উত্তর-দক্ষিণে বিস্তৃত সমান দ্রাঘিমাযুক্ত কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলে দ্রাঘিমারেখা। ভূপৃষ্ঠের ওপর একই দ্রাঘিমায় অবস্থিত স্থানগুলিকে যোগ করে দ্রাঘিমারেখা আঁকা হয়।

বৈশিষ্ট্য

① দ্রাঘিমারেখাগুলি প্রত্যেকটি অর্ধবৃত্ত। 

② দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 
③ নিরক্ষীয় অঞ্চলে দ্রাঘিমারেখাগুলির পারষ্পরিক দূরত্ব বেশি এবং মেরুর দিকে ক্রমশ কম। 
④ প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। 
⑤ কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের দ্রাঘিমা সমান। 
⑥ একই দ্রাঘিমারেখার বিভিন্ন স্থানে জলবায়ুর ব্যাপক পার্থক্য লক্ষ করা যায়। একই দ্রাঘিমারেখার বিভিন্ন স্থানে স্থানীয় সময় একইরকম হয়।

ব্যবহার

① পৃথিবীর কোনো স্থান মূলমধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে সহজেই জানা যায়। 

② পৃথিবীর যে-কোনো স্থানের সময় দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা যায়। 
③ অনেকসময় কোনো দেশ বা রাজ্যের সীমানা নির্ধারণে দ্রাঘিমারেখা ব্যবহার করা হয়। যেমন-আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের সীমানা নির্দেশ করার জন্য দ্রাঘিমারেখার ব্যবহার করা হয়।
আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment