নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি হয় কেন

নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি হয় কেন
নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি হয় কেন
উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকার উত্তর-পূর্ব দিকে অবস্থিত নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা দেখা যায়, কারণ-

  • এই উপকূলের পাশ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয়। উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু প্রচুর জলীয় বাষ্প ধারণ করে উষ্ণ ও আর্দ্র থাকে। অপরদিকে, শীতল ল্যাব্রাডর স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শীতল ও শুষ্ক থাকে। এই দুই বায়ুর মিলনের ফলে উপকূল অংশের নিম্ন বায়ুমণ্ডলে উষ্ণতার ব্যাপক তারতম্য ঘটে। উষ্ণ-আর্দ্র বায়ুর জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে সহজেই ঘনীভূত হয়ে যায়। এর ফলে এই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়।
  • নিয়মানুসারে, দুটি বিপরীতধর্মী ও বিপরীতমুখী বায়ুপ্রবাহ (উষ্ণ ও শীতল) পরস্পরের সঙ্গে মিলিত হলে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, যা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নামে পরিচিত। নিউফাউন্ডল্যান্ড উপকূলেও দুটি বিপরীতধর্মী স্রোতের সঙ্গে দুটি বিপরীতধর্মী বায়ুর মিলন ঘটে বলে এখানে ঘূর্ণবাত বা ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়।
আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment