"এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল।"-এখানে কার কথা বলা হয়েছে? কীভাবে কোন অবস্থা থেকে সে প্রচুর সম্পত্তির মালিক হতে পেরেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দাও।
'ইলিয়াস' পাঠ্যাংশে ইলিয়াসের জীবনের সে ওঠানামা, উত্থানপতন, সুখদুঃখের দোলাচলতা লক্ষ করা যায় তা নিজের ভাষায় লেখো।
'এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব!'-বক্তা কোন্ কৃতকর্মকে অপরাধ রূপে চিহ্নিত করেছেন? গল্পে এই অপরাধবোধ ও আত্মগ্লানি দূর হয়ে কীভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা বুঝিয়ে দাও।
'মনে হলো, স্নেহ-মমতা-ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি।" কার সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে এমন উপমায় ভূষিত করার কারণ কী