'হিংস্র প্রলাপের মধ্যে/সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।'-কার প্রতি, কে এ-কথা বলেছেন? 'হিংস্র প্রলাপ'-এর অর্থ কী? 'সভ্যতার শেষ পুণ্যবাণী' বলতে কবি কী বুঝিয়েছেন?
'দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে:'-কার প্রতি, কার এই আহ্বান? মানহারা মানবীটি কে? 'মানহারা মানবীর দ্বারে' দাঁড়াতে বলার কারণ কী?
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে'-কার প্রতি, কার এই উক্তি? তার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল? উদ্দিষ্টজনের ইতিহাসের অপমানিত অধ্যায়ের পরিচয় দাও।