পশ্চিমবঙ্গের প্রধান নদীর গতিপথ বর্ণনা করো

পশ্চিমবঙ্গের প্রধান নদীর গতিপথ বর্ণনা করো
পশ্চিমবঙ্গের প্রধান নদীর গতিপথ বর্ণনা করো।
গঙ্গা ও তার শাখানদী ভাগীরথী-হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদীরূপে পরিচিত। নিম্নে এর গতিপথ আলোচনা করা হল:

গঙ্গা নদীর গতিপথ

(1) উৎস: উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষারগুহা।

(2) দৈর্ঘ্য: মোট 2,525 কিমি, পশ্চিমবঙ্গে 520 কিমি।

(3) গতিপথ: 

  • উচ্চগতি: গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি।
  • মধ্যগতি: হরিদ্বার থেকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি।
  • নিম্নগতি: রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্নগতি।

(4) পশ্চিমবঙ্গে প্রবাহ পথ: (ⅰ) ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে দক্ষিণে বেঁকে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মালদহ জেলায় প্রবেশ করেছে। (II) এর পর দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়ে মুরশিদাবাদের ধুলিয়ানার নিকট ভগবানগোলায় দুটি শাখায় ভাগ হয়েছে। (iii) প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। (iv) অপর শাখাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ভাগীরথী-হুগলি নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। (v) ধুলিয়ানা থেকে নবদ্বীপ (ভাগীরথী-জলঙ্গীর মিলনস্থল) পর্যন্ত এই নদী ভাগীরথী এবং নবদ্বীপ থেকে মোহানা পর্যন্ত হুগলি নামে পরিচিত।

মোহানা: গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী-হুগলি এই দুই শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

উপনদী ও শাখানদী: পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর গতিপথে দামোদর, ময়ূরাক্ষী, অজয়, যমুনা, চম্বল, শোন ইত্যাদি উপনদী এবং ইছামতী, চূর্ণি, মাথাভাঙা, জলঙ্গী ইত্যাদি শাখানদী সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন প্রয়োজনে
গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর নবম শ্রেণি ভূগোল | Grohorupe Prithibi Question Answer Class 9 Geography Click here
নবম শ্রেণি ভূগোল সাজেশন ২০২৬ | Class Nine Geography Suggestion 2026 Click here
Madhyamik Geography Suggestion 2025-2026 (Exclusive Suggestion) Click here
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো Click here

Leave a Comment