বৌদ্ধদের সমাধির স্তরগুলি কী

বৌদ্ধদের সমাধির স্তরগুলি কী
বৌদ্ধদের সমাধির স্তরগুলি কী
বৌদ্ধরা সমাধির মূলত চারটি স্তরকে স্বীকার করেছেন এবং এগুলি হল-

[1] প্রথম স্তর

এই স্তরে সাধক চারটি আর্যসত্যের মর্মটিকে উপলব্ধি করেন এবং বিচারবিশ্লেষণের ফলে আনন্দ অনুভূতির অধিকারী হনা-

[2] দ্বিতীয় স্তর

এই স্তরে বিচারবিশ্লেষণের মাধ্যমে নিঃসন্দেহ ও নিশ্চিত জ্ঞানের অধিকারী হন সাধক। এই স্তরে আনন্দের অনুভূতি আরও গভীরতর হয়।

[3] তৃতীয় স্তর

এই স্তরে নির্বাণেচ্ছুক ব্যক্তি আনন্দের চেতনাকে অতিক্রম করে আরও গভীরভাবে সমাধিস্থ হন। এর ফলে সাধকের মনে এক নিস্পৃহ ভাব জাগরিত হয় এবং জাগতিক বস্তুসমূহ সম্পর্কে উপেক্ষার মানসিকতা সঞ্চিত হয়।

[4] চতুর্থ স্তর
এই স্তরে সাধকের সর্ববিধ অনুভূতির অবলুপ্তি ঘটে এবং ধ্যান বা সমাধি গভীরতমরূপে প্রতীয়মান হয়। এই স্তরেই মুক্তিকামী ব্যক্তির পূর্ণ সত্যোপলব্ধি হয়। ফলত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটে ও নির্বাণ লাভ হয়।
আরও পড়ুন প্রয়োজনে
সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার Click here
পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার Click here
আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
বেদান্ত MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন Click here

Leave a Comment