![]() |
| ভারতীয় জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো। |
জনজীবনে হ্রদ ও জলাশয়ের ভূমিকা
• কৃষিকাজ : ভারতের বহু হ্রদ ও জলাশয়ের জল কৃষিকাজে ব্যবহার করা হয়। জলাশয়ের মাধ্যমে ভারতের প্রায় 4.6% জমিতে জলসেচ করা হয়।
• গৃহস্থালির কাজ: ভারতের বহু স্থানে হ্রদ ও জলাশয়ের জল গৃহস্থালির নানা কাজে ব্যবহৃত হয়।
• মাছচাষ: হ্রদ বা জলাশয়গুলিতে মাছ চাষ করে বা মাছ সংগ্রহ করে ভারতের বহু মানুষ জীবিকা অর্জন করেন।
• বন্যা নিয়ন্ত্রণ : বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে তৈরি জলাশয়গুলি বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে।
• পর্যটন শিল্প: ভারতের বহু হ্রদ ও জলাশয়কে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। এগুলির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, পরিযায়ী পাখির আগমন প্রভৃতির জন্য পর্যটন কেন্দ্ররূপে গড়ে উঠেছে। যেমন- কাশ্মীরের ডাল হ্রদ, উত্তরাখণ্ডের নৈনিতাল, মণিপুরের লোকটাক হ্রদ, পশ্চিমবঙ্গের সাঁতরাগাছির ঝিল প্রভৃতি।
জনজীবনে খালের গুরুত্ব
• জলসেচ : ভারতের অধিকাংশ খালই কৃষিকাজে জলসেচের উদ্দেশ্যে কাটা হয়েছে। ভারতের প্রায় 29.2% জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয়। তাই খালের গুরুত্ব কৃষিকাজে সর্বাধিক।
• বন্যা নিয়ন্ত্রণ: নদীর জল খালের মাধ্যমে ভাগ হয়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
• মাছ চাষ: ভারতের বিভিন্ন খালে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন।
• পরিবহণ: ভারতের অভ্যন্তরীণ জলপথের একটি অন্যতম মাধ্যম হল খাল। বহু খালপথে পণ্য পরিবহণ ও যাতায়াত হয়ে থাকে।
• শিল্প: বহু শিল্পে খালের জল যেমন ব্যবহৃত হয় তেমনি শিল্পের প্রয়োজনীয় মাল পরিবহণও খালপথে হয়ে থাকে।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
• বর্জ্য নিষ্কাশন: বিভিন্ন গ্রাম বা শহরের গৃহস্থালির বর্জ্য, শিল্প-বাণিজ্য কেন্দ্রের বর্জ্য খালপথে নদীতে গিয়ে পড়ে।
