ফিজিওক্র্যাট (Physiocrats) মতবাদের প্রবক্তা কারা? এই মতবাদের মূল কথা কী

ফিজিওক্র্যাট (Physiocrats) মতবাদের প্রবক্তা কারা? এই মতবাদের মূল কথা কী
ফিজিওক্র্যাট (Physiocrats) মতবাদের প্রবক্তা কারা? এই মতবাদের মূল কথা কী?

অষ্টাদশ শতকে ফ্রান্সে ফিজিওক্র্যাট (Physiocrats) নামে এক শ্রেণির অর্থনীতিবিদদের আবির্ভাব হয়। ফিজিওক্র্যাট কথাটির উদ্ভাবক ছিলেন নেমুর।

প্রবক্তা

ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা বা উদ্গাতা হলেন ফাঁসোয়া কুয়েসনে (Quesnay, ১৬৯৪-১৭৭৪ খ্রিস্টাব্দ)। ইংল্যান্ডে এই মতবাদের প্রবক্তা ছিলেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ (Adam Smith, ১৭২৩-১৭৯০ খ্রিস্টাব্দ)। তিনি তাঁর ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (The Wealth of Nations) গ্রন্থে অবাধ বাণিজ্য নীতির ধারণা ব্যক্ত করেন। ফরাসি অর্থনীতিবিদরা ছিলেন তাঁর ভাবশিষ্য।

ফিজিওক্র্যাট মতবাদের মূল কথা

  • ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ : এই মতবাদে বলা হয় মানুষ নিজেই তার স্বার্থরক্ষার সবচেয়ে বড়ো বিচারক। মানুষের অর্থনৈতিক কাজে সরকারের নিয়ন্ত্রণ অন্যায়।
  • অবাধ বাণিজ্য: এই মতবাদের মূল কথা অবাধ বাণিজ্য। এজন্য অভ্যন্তরীণ শুল্কনীতির বিরোধিতা এবং খোলাবাজার নীতিকে সমর্থন করা হয়।
  • ভূমিকর প্রদান: এই মতবাদে বলা হয়, জমি হল সমস্ত সম্পদের উৎস। তাই প্রত্যেক জমির মালিকের ভূমিকর দেওয়া উচিত। ফ্রান্সের যাজক, অভিজাত, বুর্জোয়া সকলকেই ভূমিকর দিতে হবে।
আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment