ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল

ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল?

ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা

1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবে ফরাসি মহিলারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিতা মহিলারা সালোঁ বা ড্রইংরুমে চিন্তাবিদদের আমন্ত্রণ জানাতেন। সালোঁ সংস্কৃতি অবশ্যই চার্চ এবং রাজার স্বৈরাচারী ক্ষমতার বিরোধী ছিল। কেবলমাত্র মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিতা মহিলারাই নন, তৃতীয় শ্রেণিভুক্ত নিম্নশ্রেণির মহিলারাও ফরাসি বিপ্লবে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন।

প্রত্যক্ষ যোগাযোগ

1789 খ্রিস্টাব্দের 5 অক্টোবর মহিলাদের এক বিশাল মিছিল খাদ্যের দাবিতে প্রচণ্ড বৃষ্টিপাত উপেক্ষা করে ভার্সাই অভিমুখে অগ্রসর হয়। শুধু খাদ্য নয়, অস্ত্র সংগ্রহ ছিল তাদের অপর একটি উদ্দেশ্য। তাঁরা ভার্সাই রাজপ্রাসাদ থেকে ষোড়শ লুই ও তাঁর পরিবারকে প্যারিসে আসতে বাধ্য করেন। রাজাকে নিয়ে আসার সময় তাদের ধ্বনি ছিল, “আমরা রুটিওয়ালা ও তার স্ত্রী-পুত্রকে প্যারিসে আসতে বাধ্য করেছি।”

বিপ্লবী মানসিকতা তৈরির প্রচেষ্টা

ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী নারীরা তাদের রাজনৈতিক মতামত প্রকাশের বিভিন্ন পুস্তিকা প্রচার করেন। নারী সংঘের মধ্য দিয়ে তাদের বৈপ্লবিক চিন্তাভাবনার প্রকাশ ঘটে। নারী সংগঠনের মধ্যে অন্যতম ছিল সোসাইটি অফ রেভল্যুশনারি রিপাবলিক উইমেন। জিরন্ডিস্ট ও জ্যাকোবিন দলের মধ্যে একাধিক বৈপ্লবিক নারী সক্রিয় অবদান রেখেছিলেন। ডি-আর্জন্ট ছিলেন একজন উল্লেখযোগ্য জিরন্ডিস্ট নেত্রী। জ্যাকোবিন দলের খ্যাতনামা নেত্রী ছিলেন-মারাত, পাওলিন লিওন প্রমুখ। নারীরা নির্ভয়ে দাঙ্গাহাঙ্গামা ও সক্রিয় আন্দোলনে যোগ দিয়েছিলেন। সরকারি সেনাবাহিনীর দমন নীতিও তাঁদের আন্দোলন থেকে দূরে রাখতে পারেনি।
আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment