বঙ্গভাষা প্রকাশিকা সভা-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন

বঙ্গভাষা প্রকাশিকা সভা-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন
বঙ্গভাষা প্রকাশিকা সভা-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

ভূমিকা

উনিশ শতকে বাংলার বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ হয়েছিল। তাই ড. অনিল শীল উনিশ শতককে সভাসমিতির যুগ (Age of Association) বলে অভিহিত করেছেন।

প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা

বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় ১৮৩৬ খ্রিস্টাব্দে। এই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং রামমোহন রায়ের অন্যান্য শিষ্যরা।

১৮৩৬ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য।

প্রতিষ্ঠার উদ্দেশ্য

বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। ছিল–

[1] সরকারি শাসনব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা।

[2] জনগণের স্বার্থরক্ষার জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করা।

কার্যাবলি

[1] রাজনৈতিক আলোচনা: বঙ্গভাষা প্রকাশিকা সভায় সরকারের বিভিন্ন কার্যাবলি ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা হত।

[2] কর আদায়ের প্রতিবাদ: ব্রিটিশ সরকার এক আইন দ্বারা নিষ্কর জমির উপর কর আদায় করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা জনসভা আহ্বান করে।

[3] পাশ্চাত্য শিক্ষার প্রসারে ভূমিকা:
বঙ্গভাষা প্রকাশিকা সভা পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছিল।

মূল্যায়ন

বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশিদিন স্থায়ী হয়নি। তবে তার কার্যাবলি লক্ষ করে প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল বলেছেন যে, এটিই হল ‘বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।’
আরও পড়ুন প্রয়োজনে
বিংশ শতকে ইউরোপ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 পঞ্চম অধ্যায় Click here
শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 1 নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস 9 Click here
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন