অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলন

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলন
অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলন

ভূমিকা

মহাত্মা গান্ধি পরিচালিত সর্বভারতীয় গণ আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল অহিংস-অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে শ্রমিকশ্রেণি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অহিংস-অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি

১৯২১ খ্রিস্টাব্দে গান্ধিজির নেতৃত্বে সারা দেশব্যাপী অহিংস-অসহযোগ আন্দোলন শুরু হলে বাংলায় এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। শ্রমিকশ্রেণি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেয়।

আন্দোলনের প্রধান লক্ষ্য: শ্রমিকশ্রেণি বিভিন্ন দাবিদাওয়া পূরণের লক্ষ্যে মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যেমন- মজুরি বৃদ্ধি, কাজের সময়সীমা হ্রাস প্রভৃতি।

নেতৃত্ব প্রদান: অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিকশ্রেণির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন চিত্তরঞ্জন দাশ, সুরেন্দ্রনাথ হালদার, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ।

বাংলার বিভিন্ন স্থানে ধর্মঘট:

[1] অসহযোগ আন্দোলন শুরু হলে ইউরোপীয় মালিকানাধীন পাটকলের শ্রমিকরা ধর্মঘট করে।

[2] এ ছাড়া হাওড়ার সেন্ট্রাল জুটমিল, গার্ডেনরিচ ক্লাইভ এবং সাউথ ইন্ডিয়ান জুটমিল-এর শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন ও ধর্মঘট করে।

[3] স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দের নেতৃত্বে রানিগঞ্জ, ঝরিয়া অঞ্চলের কয়লাখনির শ্রমিকেরা সংগঠিত হয়ে ধর্মঘট করে।

[4] যতীন্দ্রমোহন সেনগুপ্ত রেলপথ ও জলপথে স্টিমার পরিবহণের কর্মীদের সংগঠিত করেন এবং ধর্মঘট পালিত হয়।

উপসংহার

১৯২২ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি চৌরিচৌরা হত্যাকাণ্ডের পর মর্মাহত গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে শ্রমিক আন্দোলনে ভাটা পড়ে। তবে অসহযোগ আন্দোলনে শ্রমিকশ্রেণি যে উত্তেজনা সৃষ্টি করেছিল তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।
আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment