'ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল/সন্ধ্যার বাতাসে'-কোন্ ফুলের কথা বলা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুলটি দোলার তাৎপর্য নির্দেশ করো।

'ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল/সন্ধ্যার বাতাসে'-কোন্ ফুলের কথা বলা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুলটি দোলার তাৎপর্য নির্দেশ করো
‘ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল/সন্ধ্যার বাতাসে’-কোন্ ফুলের কথা বলা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুলটি দোলার তাৎপর্য নির্দেশ করো।

বোর্ড : বিষয়বস্তু

লাউফুলের কথা

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ‘অন্ধকার বারান্দা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটিতে লাউমাচায় ছড়িয়ে থাকা লাউফুলের কথা বলা হয়েছে।

তাৎপর্য

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আলোচ্য কবিতায় বঙ্গপ্রকৃতির আবহমান সৌন্দর্যের এবং বঙ্গজনের এই বাংলার প্রতি অমোঘ আকর্ষণের কথা চিত্ররূপময় ভাষায় ফুটিয়ে তুলেছেন। কবি কবিতার প্রথম স্তবকটি মোট চারবার (শেষবার সামান্য পরিবর্তন করে) ব্যবহার করেছেন।

“যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, 
লাউমাচাটার পাশে। 
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল 
সন্ধ্যার বাতাসে।”

এইভাবে পাঠককে অনুরোধ বা আবদারের ছলে আত্মবিশ্বাসী কবি বাংলার চিরায়ত রূপের প্রকাশ ঘটিয়েছেন। সন্ধ্যার শীতল-স্নিগ্ধ বাতাসে একটি ছোট্ট ফুল দোলার মধ্য দিয়ে কবি বঙ্গপ্রকৃতির নিরুপদ্রব শান্তির বাতাবরণটি রচনা করেছেন। আপাত ক্ষুদ্র-তুচ্ছ এই প্রাকৃতিক অনুষঙ্গটিও বঙ্গজনের মনে এমন অনিবার্য আকর্ষণ তৈরি করে যে, হারিয়ে গিয়েও তাকে ফিরে আসতে হয় বাংলার গ্রামজীবনের উদার- অপার প্রকৃতির সংস্পর্শে। শুধু বর্তমান সময়ে নয়, লাউমাচার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার বাতাসে ছোট্ট ফুলের দোদুল্যমানতা বঙ্গজন উপভোগ করে এসেছে দূর অতীত থেকেই। সন্ধ্যার বাতাসে ফুলটির দুলে চলা বঙ্গপ্রকৃতির সেই চিরন্তন সৌন্দর্যকেই প্রকাশ করেছে।

আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন