ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন

ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন
ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন
অষ্টাদশ শতকের মধ্যভাগে শিল্প-বাণিজ্যে ভারত ছিল সমৃদ্ধিশালী। সে যুগের বর্ণনা দিতে গিয়ে বাংলার গভর্নর ভেরেলস্ট বলেছেন যে, “কৃষকরা ছিল সুখী, কারিগরদের উৎসাহ দেওয়া হত, বণিকরা ধনী ছিল এবং রাজা ছিলেন তৃপ্ত।” এ সময় বাংলার সুতি, রেশম বস্ত্র, কাঁচা রেশম, চিনি, লবণ, পাট, সোরা, আফিম বিদেশে রপ্তানি হত। বিদেশের বাজারে ঢাকার মসলিনের চাহিদা ছিল প্রবল। বাংলা ছাড়াও বারাণসী, লক্ষ্মৌ, আগ্রা, লাহোর, মূলতান, আমেদাবাদ, ব্রোচ, মাদুরা প্রভৃতি স্থান সুতিবস্ত্রের বিখ্যাত কেন্দ্র ছিল। বিদেশের বাজারে বারাণসী ও আমেদাবাদের কিংখাব, কাশ্মীর ও পাঞ্জাবের পশমের শালের ব্যাপক চাহিদা ছিল। লোহা, তামা, রূপা, সোনা প্রভৃতি ধাতুদ্রব্যের জন্য ভারত বিখ্যাত ছিল। ভারতের জাহাজ নির্মাণ শিল্পের খ্যাতি সারা বিশ্বে প্রচারিত ছিল। ভারতের মশলা ও সুতিবস্ত্রের চাহিদা ছিল বিশ্বের সর্বত্র। বিদেশের বাজারে ভারতীয় পণ্যাদির চাহিদা বৃদ্ধি পেলে ভারতে শিল্পোন্নয়নও প্রবলভাবে বৃদ্ধি পায়। ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের চাহিদা এত ব্যাপক ছিল যে, ইউরোপের বিভিন্ন দেশের সরকার তাদের দেশে ভারতীয় পণ্যের আমদানি রুখতে নানা ধরনের আইন কানুন প্রবর্তন করে। ভারতীয় পণ্যের ওপর নানা প্রকার শুল্ক আরোপ করে।

ভারতে ইংরেজ শাসন প্রবর্তিত হলে ভারতীয় অর্থনীতি ইংরেজদের স্বার্থে পরিচালিত হতে থাকে। ভারতীয় শিল্পোৎপাদকদের ওপর নানা বিধি-নিষেধ আরোপিত হয়। কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্যের বিক্রি- সবটাই 4 ইংরেজ সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। শিল্পবিপ্লবের পর অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। ইংল্যান্ড-জাত পণ্যাদি জলস্রোতের মতো এবং বিনাশুল্কে ভারতে প্রবেশ করতে থাকে। আর ভারত থেকে ইংল্যান্ডে রপ্তানিকৃত দ্রব্যাদির ওপর চাপান হয় বিরাট করের বোঝা। ১৭৮০ তে ইংল্যান্ড থেকে ভারতে রপ্তানিকৃত দ্রব্যাদির মূল্য ছিল ৩ লক্ষ ৮০ হাজার পাউন্ড। ১৮৫০ খ্রিস্টাব্দে তার আয়তন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮০ লক্ষ পাউন্ড। এর ফলে ধীরে ধীরে ভারতীয় শিল্পী ও শিল্প ধ্বংস হয়ে যায়। এতদিন ভারত ছিল রপ্তানিকারক দেশ, কিন্তু তৎকালীন ইংরেজ শাসকদের নীতির ফলে ভারতের বাজার ইংল্যান্ডজাত বিদেশি পণ্যে ভরে যায়। ভারত একটি আমদানিকারক দেশে পরিণত হয়।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর ক্লাস নাইন ইতিহাস | Class 9 History 2nd Chapter Question Answer Click here
নবম শ্রেণি ইতিহাস সাজেশন ২০২৬ | Class 9 History Suggestion 2026 Click here
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 10 History First Chapter Question Answer Click here
Madhyamik History Suggestion 2025-2026 Click here

Leave a Comment