'অতীতে যাহার হয়েছে সূচনা সে। ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে।'–প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বোঝাও

'অতীতে যাহার হয়েছে সূচনা সে। ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে।'--প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বোঝাও
‘অতীতে যাহার হয়েছে সূচনা সে। ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে।’–প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বোঝাও।

বোর্ড : বিষয়বস্তু

ভূমিকা

কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় বাঙালির গৌরব প্রকাশ করেছেন। বাঙালির অতীত গৌরবের স্মৃতিচারণ করে তিনি দেখিয়েছেন সুদূর অনার্য শাসনকালের থেকে আজ এই গ্লানিময় পরাধীনতার সময়েও বাঙালি অবিনশ্বর কৃতিত্বের অধিকারী। বাঙালির আগামী সম্পর্কে কথোপকথন কালেই ভবিষ্যৎ সম্পর্কিত এই মন্তব্য কবি করেছেন।

প্রসঙ্গ

পাঠ্য কবিতায় বাঙালির চরিত্রের এক সার্বিক উন্মোচন ঘটিয়েছেন কবি। বাঙালি বীরত্ব, যুদ্ধদক্ষতা, স্থাপত্য-শিল্প-সাহিত্য-বিজ্ঞান-জ্ঞান সবেতেই শ্রেষ্ঠত্বর অধিকারী। সুদূর অতীতে বাঙালি জাতির গৌরবময় যাত্রার সূচনা। আজও বাঙালির শিখরারোহণ চলছে। কবি আশা রাখেন বিশ্বনির্মাতার আশিসে বাঙালি বিশ্বভুবন জুড়ে আত্মগৌরব প্রকাশ করবে।

ব্যাখ্যা

ভারতের অতীত, বাঙালির অতীত যেমন গৌরবময় ছিল ভবিষ্যৎও তেমনই হবে। বিশ্বস্রষ্টা বা বিধাতা স্বয়ং বাঙালিকে সেই আশিস দিয়েছেন। বাঙালির মহামিলনমন্ত্র, বাঙালির সত্যাগ্রহের আদর্শ সমস্ত বিশ্ববাসীকে দীক্ষিত করবে দ্বেষ-হিংসা মুক্ত হয়ে নবমানব হওয়ার মন্ত্রে। মানবতার এই নতুন মন্ত্র অতীত বাঙালি ধর্ম-দর্শন-স্থাপত্য- বিজ্ঞান-শিল্প-সাহিত্য ইত্যাদির মধ্য দিয়ে মহাবিশ্বকে জানানো শুরু করেছিল। আগামীতেই তা পরম হয়ে উঠবে এবং বাঙালির গৌরবে সারা ভুবন ভরে উঠবে বলে কবি আস্থা রেখেছেন।

আরও পড়ুন প্রয়োজনে
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here
অদল বদল গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Odol Bodol Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন