![]() |
| চিনা তরমুজের খন্ডীকরণ বলতে কী বোঝো |
এই সময় জাপান, রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকা যুক্তরাষ্ট্র সকল শক্তিই চিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঐতিহাসিক ভিন্যাক বলেন যে, তরমুজকে যেমন লোকে খন্ড খন্ড করে খায়, ঔপনিবেশিক শক্তিগুলি ঠিক সেইভাবে চিনা তরমুজকে খণ্ড খণ্ড করে নিজেদের মধ্যে বণ্টন করতে থাকে।
- রাশিয়া লিয়াও-টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার দখল করে।
- জার্মানি কিয়াওচাও বন্দর দখলের পর শাংটুং প্রদেশেও তার অধিকার কায়েম করে।
- ইংল্যান্ড ওয়াইহ্যাওয়ে দখল করে। এর ফলে ইয়াংসি উপত্যকায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
- ফ্রান্স ইন্দোচিনের আনাম থেকে চিনের ভিতর পর্যন্ত তার নিয়ন্ত্রিত রেলপথ নির্মাণের অধিকার পায়। এর ফলে ফ্রান্স ইউনান, কোয়াংশি প্রভৃতি অঞ্চলের খনিজ সম্পদ রেলযোগে নিয়ে যাওয়ার সুযোগ পায়।
- জাপান ফুকিয়েন প্রদেশ দখল করে।
চিনের ওপর এই বিদেশি আগ্রাসনে চিনে কর্মরত আমেরিকান বণিক ও মিশনারিরা আতঙ্কিত হয়ে ওঠে। তারা আমেরিকার বাণিজ্যিক স্বার্থহানির আশঙ্কা করে মার্কিন সরকারকে হস্তক্ষেপের আবেদন জানায়। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে (১৮৯৯ খ্রিঃ) তাঁর বিখ্যাত ‘মুক্তদ্বার নীতি’ (Open Door Policy) ঘোষণা করেন। এতে বলা হয় যে,
- চিন সকল দেশের কাছেই সমান।
- সকল বিদেশি রাষ্ট্রই চিনের সর্বত্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমান হারে পোত ও বাণিজ্য শুল্ক দেবে। এই ঘোষণাপত্রে চিনের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শের কথা বলা হলেও, এর মূল উদ্দেশ্য ছিল চিনের ওপর কোনো একটি রাষ্ট্রের প্রভুত্বের সম্ভাবনা বিনষ্ট করে, চিনে ব্যবসাকারী সব দেশের প্রভাবাধীন অঞ্চলে বাণিজ্যের দরজা উন্মুক্ত রাখা।
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৯ টাকায় প্রতিটা সাবজেক্ট
