'ভীম কারা' ও 'বন্দি-শালা' কীভাবে ধ্বংস করার জন্য কবি আহ্বান জনিয়েছেন

'ভীম কারা' ও 'বন্দি-শালা' কীভাবে ধ্বংস করার জন্য কবি আহ্বান জনিয়েছেন
‘ভীম কারা’ ও ‘বন্দি-শালা’ কীভাবে ধ্বংস করার জন্য কবি আহ্বান জনিয়েছেন?

প্রেক্ষাপট 

‘বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী’ – এই বলিষ্ঠ আত্মঘোষণার মাধ্যমে বাংলা কবিতার জগতে নজরুলের আবির্ভাব। সমকালীন যুগপ্রভাব তাঁর কবিতাকে যে ভিন্ন পথে চালিত করেছিল তাতে কোনো সন্দেহ নেই। তিনি দেখেছেন ভারত তখনও ব্রিটিশশাসনের নাগপাশে বন্দি। দেশ সম্পর্কে তাদের ধারণা তখনও পুষ্ট নয়। কারাগারে তখনও শত শত বন্দিরা চোখের জল ফেলছে। নজরুল এমন পরিস্থিতিতে বিপ্লবীদের প্রেরণা দিতে লিখলেন ‘ভাঙার গান’।

কবির আহ্বান

বিদ্রোহী কবি উপলব্ধি করেছিলেন কারাগারের কঠিন কঠোর কপাট যদি ভেদ করা যায়, তাহলে বিপ্লবীসহ ভারতমাতার মুক্তি ঘটবে। তিনি ইংরেজদের ‘ভীম কারা’ ও ‘বন্দি-শালা’-কে ধ্বংস করার জন্য যেমন ‘তরুণ ঈশান’-কে আহ্বান জানিয়েছেন, তেমনই আহ্বান জানিয়েছেন ‘পাগলা ভোলা’-কে। কবি বলেছেন–

“ওরে ও তরুণ ঈশান!

বাজা তোর প্রলয়-বিষাণ
ধ্বংস-নিশান,
উড়ুক প্রাচী’র প্রাচীর ভেদি।”

কবির প্রত্যাশা

‘পাগলা ভোলা’র কাছে কবি প্রত্যাশা করেন, পাগলা ভোলা প্রলয় দোলা দিয়ে গারদগুলোকে হ্যাঁচকা টানে বিনষ্ট করবে। বিপ্লবীদের উদ্দেশে কবি বলেছেন বৃথা সময় কাটিয়ে কাজ নেই বরং প্রবল শক্তিধর হয়ে তারা ভীম কারাগারের ভিত্তিকে আলগা করুক, লাথি মেরে তালা ভেঙে বন্দিশালায় আগুন জ্বালিয়ে দিক–

“যত সব বন্দি-শালায়– 
আগুন জ্বালা, 
আগুন জ্বালা, ফেল উপাড়ি!”
আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন