"সর্বনাশী/শিখায় এ হীন তথ্য কে রে?” -কোন্ তথ্যকে 'সর্বনাশী' ও 'হীন' বলা হয়েছে? কবি কেন এরূপ মন্তব্য করেছেন

"সর্বনাশী/শিখায় এ হীন তথ্য কে রে?” -কোন্ তথ্যকে 'সর্বনাশী' ও 'হীন' বলা হয়েছে? কবি কেন এরূপ মন্তব্য করেছেন
“সর্বনাশী/শিখায় এ হীন তথ্য কে রে?” -কোন্ তথ্যকে ‘সর্বনাশী’ ও ‘হীন’ বলা হয়েছে? কবি কেন এরূপ মন্তব্য করেছেন?
সংগ্রামী চেতনার অতন্দ্র প্রহরী কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘ভাঙার গান’ কবিতায় ‘ভগবান পরবে ফাঁসি?’ -এই তথ্যটিকে ‘সর্বনাশী’ ও ‘হীন’ বলেছেন।

বিদ্রোহী কবি নজরুল সুন্দরের পূজারি। সুন্দরের অপমান তিনি একেবারে সহ্য করেন না। তিনি সমকালীন সময়ে লক্ষ করেছেন হিন্দু পুরোহিত ও মুসলমান মোল্লাদের দৌরাত্ম্য। ‘পথের দিশা’ কবিতায় তিনি বলেছেন–

তরুণদের প্রতি কবি আহ্বান

‘উড়ছে আজো ধর্মধ্বজা টিকির পিঠে দাড়ির ঝোপে’। যেখানে দেশ পরাধীনতার শৃঙ্খলে বন্দি, সেখানে স্বার্থপর উচ্চ সম্প্রদায়, রাজনৈতিক নেতা এঁরা নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। তাই বিপ্লবীদের নবমন্ত্রে দীক্ষিত করতে তাঁর আবির্ভাব। জাগিয়ে তুলেছেন তিনি ‘তরুণ ঈশান’ ‘পাগলা ভোলা’রূপী বিপ্লবীদের –

‘নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনী,

জাগোরে জোয়ান! ঘুমায়ো না ভুয়ো শান্তির বাণী শুনি।’ ধর্মীয় ভণ্ডামির মুখোশধারী মানুষেরা সর্বদাই দেবতার দোহাই দিয়ে স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। তারা এতটাই প্রভাবশালী যেন দেবতাকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিতে তাঁদের কোনো কুণ্ঠা নেই। কবি তাঁদের এই ভণ্ডামি দেখে কৌতুক প্রকাশ করেছেন। যেখানে দেবতাই সর্বশক্তিমান, সেখানে তারা দেবতাকে শৃঙ্খল দিয়ে বন্দি করতে চান। এই তথ্য কখনোই সর্বোৎকৃষ্ট হতে পারে না। এ হীন এবং সর্বনাশী তথ্য। কবি তাই বলেছেন–

“হা হা হা পায় যে হাসি, 
ভগবান পরবে ফাঁসি?

সর্বনাশী 

শিখায় এ হীন তথ্য কে রে?”
আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন