জীবনের লক্ষ্য কী? (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)

জীবনের লক্ষ্য কী? (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
জীবনের লক্ষ্য কী? (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
রঞ্জন: দাদু মাঝেমধ্যে বলতেন জানিস, ‘এ জীবন লইয়া কী করিব? কী করা যায়?’ সেই থেকে মনের মাঝে প্রশ্ন ঘুরপাক খায়।
অতসী: এটা সম্ভবত বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের উক্তি। তাই না।
রঞ্জন: হ্যাঁ। পরে দাদুই বলেছিলেন। কিন্তু সেইসঙ্গে উনিই বলতেন, এ প্রশ্ন শুধু কমলাকান্তের নয়, সমস্ত মানুষের।।
অতসী: একদম সত্যি কথা। এই মাধ্যমিক স্তরে এসে বুঝি, আমরা ডাক্তার-ইঞ্জিনিয়ার-বৈজ্ঞানিক-শিক্ষক-শিল্পী কিংবা অন্য কিছু হওয়ার হয়তো স্বপ্ন দেখি। কেউ কেউ হয়তো লক্ষ্যপূরণে সফল হব কিংবা হব না, অন্য কিছু ঘটবে।
রঞ্জন: কিন্তু এই তথাকথিত পেশাগত সাফল্য, জীবনের শেষ কথা হতে পারে না। এক মানুষের জীবন বোধহয় এর চেয়েও বেশি কিছু দাবি করে-
অতসী: মনের কথাটা বলেছিস। কোনো-না-কোনো ভাবে সকলেই হয়তো মাথা উঁচু করেই উপার্জন করব। তা বলে দিনগত পাপক্ষয়ের বৃত্তেই কি জীবন আটকে থাকবে।
রঞ্জন: তাহলে জীবনের সীমাহীন সম্ভাবনাটাই কেমন অর্থহীন হয়ে যায় না।
অতসী: অবশ্যই। মানুষের মতো মানুষ কথাটার অর্থ, নিজের পরিপূর্ণ বিকাশ। অন্তরের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলির পূর্ণতা প্রাপ্তি।
রঞ্জন: তাই শুধু কৃতি-সফল কিংবা প্রতিষ্ঠিত হলেই জীবনের লক্ষাপুরণ ঘটে না। বরং এক জীবন যখন আরও অজস্র জীবনকে চিন্তায়, কাজে ও আনন্দে জাগিয়ে তোলে তখনই জীবনে সার্থকতা আসে।
অতসী: খুব ভালো বলেছিস। সাফল্য-ব্যর্থতাটা বড়ো কথা নয়, জীবনের ওই লক্ষ্য পূর্ণ করার চেষ্টাই আমাদের করে যাওয়া উচিত।
আরও পড়ুন প্রয়োজনে
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার Click here
ভাষা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব Click here
তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Kobitar MCQ Class 12 Click here
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester Click here

Leave a Comment