প্রবল বৃষ্টির দিনে দূরভাষে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)

প্রবল বৃষ্টির দিনে দূরভাষে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
প্রবল বৃষ্টির দিনে দূরভাষে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
মধু: হ্যালো, হ্যালো কে? মানবী? শুনতে পাচ্ছিস?
মানবী : হ্যাঁ কে? মধু, বল, কী করছিস আজকের দিনে?
মধু: কী আর করব বল, সকাল থেকে যেভাবে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে, আর সঙ্গে প্রবল হাওয়া, ভালো লাগছে না।
মানবী: আমার কিন্তু এই রকমের দিন ভীষণ ভালো লাগে। তাই এখন আমি গুটিসুটি হয়ে জানালার ধারে বসে গরম গরম তেলেভাজা আর চা খাচ্ছি।
মধু: দূর, যেভাবে চারিদিক কালো হয়ে আছে, আমার মনে হচ্ছে এই বৃষ্টি থামতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। 
মানবী: উদ্‌, তাহলে তো আরও মজা। মা নিশ্চই খিচুড়ি আর আলুভাজা বানাবে। ভাবলেই আমি আবেগপূর্ণ হয়ে পড়ছি।
মধু : আসলে কী বলত, আমার বাড়ির সামনে বৃষ্টি হলেই জল জমে যায়, সন্ধ্যাবেলায় বাবার অফিস থেকে বাড়ি আসতে একটু অসুবিধা হয়। তা ছাড়া আমার একদম এই বিষণ্ণতা ভালো লাগে না। 
মানবী: তবে আমার এই মেঘাবৃত আকাশ, নির্জন পথঘাট, অবিশ্রান্ত বৃষ্টি বেশ লাগে রে, আমার এখন গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে ওই গানটা- ‘বাদল-বাউল বাজায় রে একতারা/সারা বেলা ধরে ঝরোঝরো ঝরো ধারা’।
মধু: আচ্ছা শোন মা ডাকছে মনে হয় ছাদে যাবে বলে ছাতা চাইছে। এখন রাখি পরে কথা হবে। মানবী: আচ্ছা ঠিক আছে।
আরও পড়ুন প্রয়োজনে
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | ক্লাস 10 | Gyancokkhu Golper Question Answer Click here
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন