কন্যাসন্তান জন্মালে গাছ দেবে বনদপ্তর এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

কন্যাসন্তান জন্মালে  গাছ দেবে বনদপ্তর প্রতিবেদন রচনা

কন্যাসন্তান জন্মালে গাছ দেবে বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর, ১০ জুলাই ২০১৬ : বন দপ্তরে খড়্গপুর বিভাগ বন মহোৎসবে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। বন মহোৎসব চলবে ১৪ই জুলাই থেকে ২১ জুলাই। সেই উপলক্ষ্যে এবার থেকে হাসপাতালে কন্যা সন্তান জন্মগ্রহণের পর প্রত্যেক কন্যা সন্তানের বাবা-মাকে একটি করে গাছ দেওয়া হবে। গাছটি মেয়ের সঙ্গেই বড়ো হতে থাকবে। এতে এক দিকে যেমন পরিবেশ বাঁচবে, তেমনই গাছ বড়ো হলে তা থেকে আর্থিক হালও ফিরবে। খড়্গপুর ডিভিশনের ডি এফও অঞ্জন গুহ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা শুধু গাছগুলিই দেব না, যাঁদেরকে গাছ দিচ্ছি ৫ বছর পরে তাঁদের বাড়ি গিয়ে গাছ দেখে আসবেন আমাদের দপ্তরের কর্মীরা। যাঁরা ভালো পরিচর্যা করবেন, তাঁদেরকে বন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থাও থাকবে। ডিএফও বলেন, এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে “বনানী’।
আরও পড়ুন প্রয়োজনে
Dharma Kobita Class 12 MCQ PDF | ধর্ম কবিতা প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
Adorini Class 12 MCQ PDF | আদরিণী গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF (HS 3rd Semester Exclusive Answer) Click here
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ Click here
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Puimaca Golper MCQ PDF Class 11 ( Exclusive Answer) Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন